Saturday, February 28, 2026
HomeScrollকোথায় ও কখন লাইভ দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ?
ICC Women's World Cup Final

কোথায় ও কখন লাইভ দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল ম্যাচ?

কোন চ্যানেল বা কোন অ্যাপে দেখবেন ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ?

ওয়েব ডেস্ক : ইতিহাস গড়া থেকে মাত্র একধাপ দূরে ভারতের তারকা মহিলা ক্রিকেটাররা (Team India)। অন্যদিকে ফাইনালে উঠেই বাজিমাত করতে মরিয়া দক্ষিণ আফ্রিকাও (South Africa)। রবিবার মেয়েদের একদিনের বিশ্বকাপের ফাইনালে (ICC Women’s World Cup Final) টিম ইন্ডিয়া ও প্রয়োটিয়া, দুই দলের সামনে রয়েছে প্রথমবার বিশ্বজয়ের সুযোগ। তবে বাড়িতে বসে বা অন্য কোথাও থেকে কোন চ্যানেল বা কোন অ্যাপে দেখবেন এই ম্যাচ?

মেগা সানডের এই মেগা ম্যাচ টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। জিও জিওহটস্টার (Jio Hotstar) অ্যাপ এবং ওয়েবসাইটে লগ-ইন করেও মহিলা বিশ্বকাপের ফাইনালের এই ম্যাচ দেখা যাবে। তবে অনলাইনে তা ফ্রিতে দেখা যাবে না। এর জন্য নিতে হবে সাবস্ক্রিপ্সশন।

অন্যদিকে এই ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়েছে দেরিতে। যা নিয়ে সমাজমাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনরা। আর এ নিয়ে চলছিল বিতর্কও। তবে টিকিট বিক্রি শুরু হওয়ার পর মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে য়ায়। রবিবার ভারতীয় সময় দুপুর ৩টে থেকে শুরু হবে এই ম্যাচ। নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত হবে ফাইনাল ম্যাচ।

আরও খবর : ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে তুল্যমূল্য বিচারে এগিয়ে কোন দল?

অন্যদিকে জানা যাচ্ছে, রবিবার মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ফাইনালের দিন হালকা থেকে মাঝারি বৃ্ষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৬৩ শতাংশ। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫০ শতাংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ম্যাচ। তবে প্রশ্ন উঠছে, রবিবার বৃষ্টির কারণে খেলা না হলে, সেক্ষেত্রে কী হবে?

রবিবার যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায়, সেক্ষেত্রে আইসিসি-র তরফে একটি আলাদা দিন রাখা হয়েছে। ফলে রবিবার ম্যাচ ভেস্তে গেলে তা হবে ৩ নভেম্বর, সোমবার। তবে সেদিনও বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, পর পর দু’দিন যদি খেলা ভেস্তে যায় তাহলে কার হাতে উঠবে ট্রফি? সেক্ষেত্রে উত্তর হল দক্ষিণ আফ্রিকা। কারণ গ্রুপ পর্বে ভারতের থেকে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। অন্যদিকে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছেও হারতে হয়েছিল ভারতকে (India)। ফলে এদিক থেকেও অ্যাডভান্টেজ রয়েছে প্রোটিয়াদের কাছে। ফলে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে, বিশ্বকাপ জেতার স্বপ্ন আর পূরণ হবে না ভারতীয় দলের কাছে। ফাইনালের দিন যাতে বৃষ্টি না হয় সেই প্রার্থনা করছেন ভারতীয় সমর্থকরা।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola