HomeScrollরাজস্থানের বিরুদ্ধে খেলবেন হার্দিক? প্রকাশ্যে নতুন আপডেট
Hardik Pandya

রাজস্থানের বিরুদ্ধে খেলবেন হার্দিক? প্রকাশ্যে নতুন আপডেট

দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন হার্দিক

ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কিন্তু শনিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে হারতে হয়েছে তাদেরকে। কিন্তু ওই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। ফলে দলেকে নেতৃত্ব দিতে হয়েছিল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। হার্দিকের না খেলা নিয়ে সূর্য জানিয়েছিলেন, ভারতের তারকা অলরাউন্ডার অসুস্থ। সেই কারণে তিনি খেলতে পারেননি। পরে জানা গিয়েছিল ভাইরাল ফিভারের কারণে তিনি খেলতে পারেননি। কিন্তু কবে আবার হার্দিক মাঠে নামবেন? তা নিয়ে প্রশ্ন উঠছিল। এ নিয়ে এবার প্রকাশ্যে এল নতুন আপডেট।

জানা গিয়েছে, দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে থেকে অসুস্থ ছিলেন হার্দিক (Hardik Pandya)। এর জন্য দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। তাই তাঁকে নিয়ে কোনও রকমের ঝুঁকি নেয়নি মুম্বই শিবির। এই কারণে হার্দিককে দিল্লির বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল। অন্যদিকে পরবর্তী ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে রোহিত শর্মারা। ইতিমধ্যে তার জন্য গুয়াহাটি রওনা দিয়েছেন সূর্যকুমাররা। হার্দিকও দলের সঙ্গে গিয়েছেন বলে খবর। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী ম্যাচের জন্য অনুশীলনে নামবেন তিনি। ফলে মনে করা হচ্ছে, রাজস্থানের বিরুদ্ধে ফের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে হার্দিককে।

আরও খবর : ভারতের নতুন গতিদানব! ঘন্টায় ১৫৪.২ কিমি বেগে বল ছুঁড়ে রেকর্ড গড়লেন অশোক শর্মা

এদিকে প্রথমে চেন্নাই সুপার কিংস ও পরে গুজরাত টাইট্যান্সের বিরুদ্ধে জিতেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ফলে পর পর দু’টি ম্যাচ দিতে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে তাদের। ফলে ৭ মার্চের এই ম্যাচ মুম্বইয়ের কাছে বড় চ্যালেঞ্জ হতে পারে। ফলে এই গুরুত্বপূর্ণ ম্যাচে হার্দিকের খেলাটা প্রয়োজনীয় বলেই মনে করছেন অনেকে।

এদিকে, শনিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬২ রান তুলেছিল মুম্বই। অধিনায়ক সূর্যকুমার করেছিলেন ৩৬ বলে ৫১ রান। রোহিত করেছেন ৩৫ ও নমন ধীর করেছিলেন ২৮ রান। কিন্তু, মাত্র ১৮.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। সমীর রিজভি ওই ম্যাচে ৫১ বলে ৯০ রানের অসাধারণ ইনিংস খেলেছেন। অন্যদিকে পাথুম নিশঙ্কা করেন ৩০ বলে ৪৪ রান।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News