Monday, March 2, 2026
HomeScrollবাঁকুড়ায় এক দর্জির লালসার শিকার ৭ বছরের নাবালিকা

বাঁকুড়ায় এক দর্জির লালসার শিকার ৭ বছরের নাবালিকা

বাঁকুড়া: পুতুল খেলার জন্য দর্জির কাছে অপ্রয়োজনীয় কাপড়ের টুকরো সংগ্রহ করতে গিয়ে দর্জির লালসার শিকার হল এক নাবালিকা। সাত বছর বয়সী ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পেতেই অভিযুক্ত দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। গতকাল ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) ছাতনা থানা এলাকায়। অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছেন নাবালিকার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ছুটির দিন থাকায়-খাওয়া সেরে দুপুরে নিজেদের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন নাবালিকার পরিবারের লোকজন। নাবালিকা পুতুল খেলার জন্য টুকরো কাপড়ের সন্ধানে পাড়ারই এক দর্জির দোকানে যায়। সেসময় টুকরো কাপড় দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে শেখ আহিয়া নামের ওই দর্জি দোকানের মধ্যে ডেকে নেয়। এরপর দোকানের শার্টার নামিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে বিষয়টি জানাজানি হতেই নির্যাতিতা নাবালিকার পরিবার ছাতনা থানার দ্বারস্থ হন। শেখ আহিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগ পেতেই নড়েচড়ে বসেছে পুলিশ।

আরও পড়ুন: অনুব্রতের পর এবার হুমায়ূনের নিশানায় পুলিশ

রবিবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৫(২) ও পকসো আইনের ৪/৬ ধারায় মামলা রুজু করে সোমবার বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ছাতনা থানার পুলিশ। এদিকে ঘটনার পর ধৃতের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola