Tuesday, August 11, 2026
HomeScrollরাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

কলকাতা: কী ভাবে সীমান্ত দিয়ে কয়লা-গরুপাচার হয়? এই প্রশ্ন আগেই তুলেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার রাজ্যে জঙ্গিদের অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে একহাত নিলেন তৃণমূল সাংসদ। রাজ্য থেকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে একাধিক জঙ্গি। এই সরব হয়েছে বিরোধীরা। এবার সেই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অভিযোগ করে তিনি বললেন, এ রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। রাজ্য পুলিশ জঙ্গিদের গ্রেফতার করতে যথেষ্ট সক্রিয়। তারাই সন্ত্রাসবাদীদের গ্রেফতার করছে।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়ে’র উদ্বোধন করতে যান মুখোমুখি হন অভিষেক। সেখানেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, কেন্দ্রের ভূমিকা, রাজ্য থেকে জঙ্গিদের গ্রেফতার নিয়ে মুখ খোলেন। তৃণমূল সাংসদের অভিযোগ, সীমান্তের দায়িত্বে তো বিএসএফ রয়েছে। অশান্তি ছড়াতে বাংলায় জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ। রাজ্য পুলিশ সক্রিয় না হলে ওদের ধরা যেত? তাঁর কথায়, বিরোধীরা বলছে বাংলা সন্ত্রাসের হাব হয়ে উঠছে! বাংলা হাব তো বটেই, তবে শিক্ষার হাব, স্বাস্থ্যের হাব, উন্নয়নের হাব। জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর।

আরও পড়ুন: জমির জবরদখল হলে ইডি, সিবিআইয়ের মতো সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে: মমতা

অভিষেক ফের দলে সাংগঠনিক রদবদলের বিষয়ে মুখ খোলেন। আরজি কর, কেন্দ্রীয় বঞ্চনা, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও সরব হন অভিষেক। অভিষেক বলেন, সাংগঠনিক রদবদল হবেই। যাঁরা দলের জন্য কাজ করেছে, তাঁদের চিন্তা করতে হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন দেখেও হাত গুটিয়ে বসে রয়েছে কেন্দ্রীয় সরকার। সামনে ভোট নেই বলেই কি কেন্দ্র সরকার হাত গুটিয়ে বসে?হিন্দুদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল, এখন কী করছে?

অন্য খবর দেখুন

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor