Tuesday, June 30, 2026
HomeScrollআরজি করের পর এবার কাটমানি ফাইলস খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Suvendu Adhikari

আরজি করের পর এবার কাটমানি ফাইলস খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শুভেন্দু

ওয়েব ডেস্ক : শুক্রবার আরজি কর (RG Kar) ঘটনার ফাইল খোলার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার কাটমানি ফাইলস খুললেন তিনি। সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে কড়া মুখ্যমন্ত্রী। কাটমানি সম্পর্কিত অভিযোগ উঠলে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া পুলিশের (Police) বিরুদ্ধে অত্যাচারের অভিযোগেও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন শুভেন্দু।

শনিবার ডায়মন্ড হারবারে সমস্ত জেলার পুলিশ (Police) আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। তার পর তিনি বলেছেন, রাজনৈতিক হিংসা, পুলিশের দ্বারা অত্যাচার, কাটমানি ও মহিলাদের উপর অত্যাচার প্রসঙ্গে অভিযোগ জানাতে পারবেন বাংলার মানুষ।

আরও খবর : কুলটিতে ট্রাকচালকদের বিক্ষোভে থমকাল জাতীয় সড়ক, যানজটে নাজেহাল যাত্রীরা

মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশ আধিকারীকদের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু (Suvendu Adhikari) জানিয়েছেন, কারোর বিরুদ্ধে শেষ পাঁচ বছরে যদি রাজনৈতিক হিংসার অভিযোগ থাকে, তাহলে এফআইআর দায়ের করা যাবে। সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে পুলিশকে। আর পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠলে অভিযোগ জানানো যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও জানিয়েছেন, “নির্যাতনের অভিযোগ আপসে মিটিয়ে নেওয়ার অভিযোগ থাকলে এফআইআর দায়ের করা যাবে”। সরকারি সুবিধার নামে যদি কেউ কাটমানি নিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করবে। পাশপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু সতর্ক করে বলেছেন, কেউ যদি ভুয়ো অভিযোগ দায়ের করে তাহলে বিএনএস (BNS) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO