Saturday, February 28, 2026
HomeBig newsচূড়ান্ত ভোটার তালিকাকে ঘিরে সতর্কতা! চার জেলায় মোতায়েন সিনিয়র IPS অফিসার
SIR

চূড়ান্ত ভোটার তালিকাকে ঘিরে সতর্কতা! চার জেলায় মোতায়েন সিনিয়র IPS অফিসার

রাজ্যের চার জেলায় বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ!

ওয়েব ডেস্ক : ২০২৫ সালের শেষের দিকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। তার পর ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল খসড়া তালিকা। আর তার পর থেকে চলছিল শুনানি প্রক্রিয়া। তা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এমনকি এই প্রক্রিয়ায় অনেকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এত কিছুর পর এবার প্রকাশিত হতে চলেছে এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা। শনিবার, ২৮ ফেব্রুয়ারি তা প্রকাশিত হবে। আর চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশকে ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের চার জেলায় বিশেষ নজরদারির সিদ্ধান্ত নিল রাজ্য পুলিশ (West Bengal Police)। সেই অনুযায়ী চারজন সিনিয়র আইপিএস আধিকারিককে সরাসরি দায়িত্ব দিয়ে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট জেলায় মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এসআইআর তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোথাও অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কার জেরেই এই পদক্ষেপ। নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আধিকারিকদের আজ দুপুর দু’টার মধ্যেই নির্দিষ্ট জেলায় পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি শুরু করতে বলা হয়েছে।

আরও খবর : রাজ্যে বাড়ছে তাপমাত্রা, শনিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা!

সেই মতো মালদা (Malda) জেলার দায়িত্ব পেয়েছেন আইপিএস অজয় নন্দ। কৃষ্ণনগর (Krishnanagar) পুলিশ জেলায় আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন আইপিএস গৌরব শর্মা। মুর্শিদাবাদ (Murshidabad) ও জঙ্গিপুর পুলিশ জেলার তদারকিতে থাকবেন আইপিএস রশিদ মুনির খান। অন্যদিকে কোচবিহার (Cooch Behar) জেলার আইনশৃঙ্খলা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস সুনীল কুমার যাদবকে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই সিনিয়র আধিকারিকদের জন্য প্রয়োজনীয় বাহিনী, আবাসন এবং অন্যান্য লজিস্টিক ব্যবস্থা দ্রুত নিশ্চিত করা হয়। প্রসঙ্গত, এই চূড়ান্ত তালিকা নিয়ে বেশ কিছু জায়গায় অশান্তি ছড়াতে পারে বলেই মনে করছে প্রশাসন। সেই কারণে, চার জেলায় চারজন সিনিয়র আইপিএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola