Thursday, March 12, 2026
HomeScrollশনিবারই SIR-এর চূড়ান্ত তালিকা, কী ভাবে দেখবেন? জানালেন CEO
Election Commission

শনিবারই SIR-এর চূড়ান্ত তালিকা, কী ভাবে দেখবেন? জানালেন CEO

ভোটার তালিকা অনলাইন-অফলাইনে কীভাবে দেখা যাবে

কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় (West Bengal SIR) সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা (West Bengal Final Voter List) প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। শনিবার বঙ্গে চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশিত হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (eci.gov.in) অথবা ভোটার সার্ভিস পোর্টালে গেলে SIR চূড়ান্ত তালিকা দেখা যাবে। শনিবার দুপুর ২টোর মধ্যে অনলাইনে তালিকা চলে আসবে। সেখান থেকে ভোটার কার্ডের এপিক নম্বর দিয়ে তালিকায় নাম রয়েছে কিনা দেখা যাবে বলে জানালেন রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

অনলাইন ও অফলাইন – দুইভাবেই ভোটারেরা নিজেদের নাম যাচাই করতে পারবেন।কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে তালিকা দেখার জন্য একাধিক মাধ্যম রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা উপলব্ধ থাকবে। সেখানে নিজের নাম বা এপিক নম্বর (ভোটার পরিচয়পত্রের নম্বর) লিখলেই জানা যাবে নাম তালিকায় রয়েছে কিনা এবং কোনও সংশোধন হয়েছে কিনা। এছাড়া রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে তালিকা দেওয়া হবে। এখনই বিএলও-দের কাছে তালিকা পাওয়া যাবে না। তবে বিডিও এবং এসডিও অফিসে তালিকা টাঙানো হবে। চূড়ান্ত তালিকা থাকবে জেলাশাসকের কার্যালয়েও।

আরও পড়ুন: চমকের পর চমক, রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল তৃণমূল

এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, আপাতত চূড়ান্ত তালিকায় অতিরিক্ত ৯ লক্ষের নাম বাদ পড়তে চলেছে। অর্থাৎ খসড়া তালিকায় যে ৫৮ লক্ষের নাম বাদ পড়েছিল, চূড়ান্ত তালিকায় তার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ৯ লক্ষ। সবমিলিয়ে আপাতত ৬৮ লক্ষ নাম বাতিল। এছাড়া, ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি মেলায় তা খতিয়ে দেখা হচ্ছে। সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ওই ভোটার তালিকায় কারও নাম অ্যাডজুডিগেশন-এর অধীনে থাকলে, তালিকায় নামের উপরে সেই চিহ্ন দেওয়া থাকবে। যার নাম বাদ গিয়েছে, তার নামের উপরে deleted লেখা থাকবে বলে জানানো হয়েছে।

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast