Tuesday, July 14, 2026
HomeBig newsরাজ্যে বাড়ছে তাপমাত্রা, শনিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা!
Weather Update

রাজ্যে বাড়ছে তাপমাত্রা, শনিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা!

রবিবারের পর থেকে ২–৪ ডিগ্রি বাড়াবে তাপমাত্রা!

ওয়েব ডেস্ক : সকালে হালকা ঠান্ডা, আর দুপুর গড়াতেই চড়া রোদ। বেশ কয়েকদিন ধরে এমনই আবহাওয়ার চলছে বাংলাজুড়ে (West Bengal)। এর মধ্যেই বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। জানানো হয়েছে, শনিবার উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও (South Bengal) কী বৃষ্টি হবে?

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলি আপাতত শুষ্কই থাকবে। আগামী কিছুদিন সেই জায়গাগুলিতে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনাও নেই।

আরও খবর : শনিবারই SIR-এর চূড়ান্ত তালিকা, কী ভাবে দেখবেন? জানালেন CEO

অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই আবার বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ২–৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শনিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৩ ডিগ্রির আশপাশে, আর সর্বোচ্চ উঠতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রবিবারের পর থেকে রাতের তাপমাত্রা আরও ২–৪ ডিগ্রি বাড়ার ইঙ্গিত রয়েছে। বৃষ্টির কোনও সম্বাবনা নেই তিলত্তমায়।

এদিকে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গে গরমের দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot