Wednesday, April 15, 2026
HomeScrollতৃণমূলের রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী! জানেন তাঁর সম্পর্কে?
Menaka Guruswamy

তৃণমূলের রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী! জানেন তাঁর সম্পর্কে?

শীর্ষ আদালতে বহু গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করেছেন মেনকা!

ওয়েব ডেস্ক : রাজ্যসভায় (Rajyasabha) নতুন মুখ পাঠাতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। এমন জল্পনা অনেক দিন ধরেই চলছিল। সেই জল্পনা সত্যি করেই শুক্রবার ৪ জন প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে। সবাইকে চমকে দিয়ে একেবারে অপ্রত্যাশিত চারটি নাম সামনে এনেছে ঘাসফুল শিবির।

দলের তরফে রাজ্যসভা-র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, কোয়েল মল্লিক এবং মেনকা গুরুস্বামী-র নাম। প্রথম তিনজন সুপরিচিত হলেও তালিকায় সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে মেনকা গুরুস্বামী’র (Menaka Guruswamy) নাম।

আরও খবর : রাজ্যে বাড়ছে তাপমাত্রা, শনিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা!

কে এই মেনকা গুরুস্বামী

অক্সফোর্ড ও হার্ভার্ডে শিক্ষিত মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) দেশের অন্যতম খ্যাতনামা আইনজীবী। শীর্ষ আদালতে বহু গুরুত্বপূর্ণ মামলায় তিনি সওয়াল করেছেন। তার মধ্যে অন্যতম হল ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের ঐতিহাসিক মামলায় তিনি ছিলেন অন্যতম প্রধান আইনজীবী। সমপ্রেমীদের এই লড়াইয়ে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও অগস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি, শিক্ষা অধিকারের মামলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

রাজনৈতিক মহলের মতে, তাঁকে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একদিকে যেমন মেধা ও পেশাগত দক্ষতাকে গুরুত্ব দিলেন, তেমনই সমপ্রেম ও বহুত্ববাদের পক্ষে একটি স্পষ্ট বার্তাও দিয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়-ও প্রকাশ্যে এক সমপ্রেমী যুগলকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন। ফলে রাজনৈতিক মহলের মতে, মেনকা গুরুস্বামীর প্রার্থী হওয়া সামাজিক বার্তার দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99