Saturday, March 28, 2026
HomeScrollতৃণমূলের বিরুদ্ধে অমিত শাহর চার্জশিট, দেখুন Live
Amit Shah

তৃণমূলের বিরুদ্ধে অমিত শাহর চার্জশিট, দেখুন Live

চার্জশিটের মূল ক্রেডিট শুভেন্দু অধিকারীকেই দিলেন অমিত শাহ

ওয়েবডেস্ক-   মহারণ ২০২৬। চারদিকে শুধুই ভোটের আবহ (West Bengal Election 2026) । একদিনে যেমন এসআইআর (SIR)  নিয়ে এখনও নিষ্পত্তি কেন হল না, তাই নিয়ে সোচ্চার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool leader Mamata Banerjee) । অপরদিকে আজ তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট (charge sheet) বিজেপির। আর সেই অভিযোগ পত্র তুলে ধরছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অভিযোগপত্রের মূল আকর্ষণ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন মেয়াদের ১৫ বছরের শাসকের অবনতির খতিয়ান।

রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থানের মতো ১৪টি গুরুত্বপূর্ণ সরকারের ব্যর্থতা তুলে ধরলেন অমিত শাহ। কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, এই অভিযোগপত্রে সরাসরি কাঠগড়ায় তোলা হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

আরও পড়ুন-  প্রধানমন্ত্রীর বৈঠকে একাধিক মুখ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ রাজ্য

চার্জশিটের মূল ক্রেডিট শুভেন্দু অধিকারীকে দিলেন অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবঙ্গ সফর করে বাংলার বেহাল দশার কথা জনতার কাছে পৌঁছে দিয়েছেন।

এদিন ফের অনুপ্রবেশকারী নিয়ে সরব হলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এত অনুপ্রবেশকারী ঢুকছে, আর মমতাজির সরকার কী ঘুমোচ্ছে? এখানে প্রশ্ন তোলা হবে, বিএসএফ কী করছে? বিএসএফ তখনই কিছু করতে পারবে, আপনি কি সীমান্তে বেড়া লাগাতে দেবেন?

বিজেপি ক্ষমতায় আসার ১৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন‍্য প্রয়োজনীয় জমি এ রাজ্যের বিজেপি সরকার কেন্দ্রকে দেবে। অমিত শাহ বলেন, মমতা যা খুশি অভিযোগ আনতে পারেন, কিন্তু অনুপ্রবেশকারী আমরা বার করবই। কেন শুধু এই রাজ্যের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টকে বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করতে হল? কারণ এখানকার জেলাশাসকেরা নির্ভয়ে কাজ করছিলেন না। অমিত শাহ বলেন, অসমে অনুপ্রবেশ বন্ধ হয়েছে। এখন একটাই রাস্তা বাকি অনুপ্রবেশের। তাই পশ্চিমবঙ্গের ভোট গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ। দেশের সুরক্ষা জড়িত এর সঙ্গে।

শাহের কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘জনগণের চার্জশিট প্রকাশ’। ‘চার্জশিট’ আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot