HomeScrollআবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেত্রীর বাড়ি ঘেরাও
Awas Yojana Corruption Allegation

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেত্রীর বাড়ি ঘেরাও

সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, মিতা খামারু ও তাঁর স্বামীর বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের

ওয়েব ডেস্ক : সরকারি আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতি ও টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রী এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের (Basirhat) সন্দেশখালির মনিপুর এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মনিপুর অঞ্চলের ২৩৮ নম্বর বুথের সদস্য তথা গ্রাম পঞ্চায়েতের মেম্বার মিতা খামারু এবং তাঁর স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষ করে আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়া, প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করা এবং বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তোলাবাজির অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ।

আরও খবর : ফুলেফেঁপে উঠেছে দ্বারকেশ্বর! বাড়ছে রূপনারায়ণের জল, বন্যার আশঙ্কায় নিচু এলাকা ছাড়ছেন মানুষ

অভিযোগকারীদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পেতে গিয়ে তাঁদের হয়রানির শিকার হতে হয়েছে। আবাস যোজনার (Awas Yojana) ঘর এবং সরকারি আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযুক্ত তৃণমূল নেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাড়ি ঘেরাও করেন গ্রামবাসীরা। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্য প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবিও উঠেছে।

গ্রামবাসীদের হুঁশিয়ারি, প্রশাসন দ্রুত পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা। তাঁদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও ধরনের দুর্নীতি বা তোলাবাজি বরদাস্ত করা যাবে না এবং প্রকৃত উপভোক্তাদের যাতে বঞ্চিত না হতে হয়, তা নিশ্চিত করতে হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News