HomeScrollবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলে মাইকিং, সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি প্রশাসনের
Weather Update

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলে মাইকিং, সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

একাধিক এলাকায় পুলিশের তরফে জলপথ ও স্থলপথে লাগাতার মাইকিং চলছে

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এবং অমাবস্যার জোড়া প্রভাবে উত্তাল সমুদ্র (Weather Update)। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। দুর্ঘটনা এড়াতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশ কার্যকর করতে নামখানা, সাগর, পাথরপ্রতিমা-সহ একাধিক এলাকায় পুলিশের তরফে জলপথ ও স্থলপথে লাগাতার মাইকিং চলছে (Rain Forecast)।

পুলিশের প্রচারে উপকূলবর্তী বাসিন্দাদেরও সতর্ক করা হচ্ছে। সমুদ্রের কাছাকাছি থাকা মানুষজনকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের দ্রুত কূলে ফিরে আসার বার্তা দেওয়া হচ্ছে।

আরও খবর : পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতি-গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ১৮ আগস্ট পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এরই মধ্যে বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করা হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় পুলিশের নজরদারি এবং মাইকিং অব্যাহত রয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে আবহাওয়া দফতরের সতর্কবার্তা মেনে চলার আবেদন জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News