Sunday, May 17, 2026
HomeScrollভোটে নজির বাংলার! স্বাধীনতার পর সর্বাধিক ভোটদানের রেকর্ড ২০২৬ বিধানসভা নির্বাচনে
Election Commission

ভোটে নজির বাংলার! স্বাধীনতার পর সর্বাধিক ভোটদানের রেকর্ড ২০২৬ বিধানসভা নির্বাচনে

ভোটদানের হার ৯১ শতাংশের বেশি

কলকাতা: দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ (West Bengal)। নির্বাচন কমিশনের (Election Commission) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটদানের হার পৌঁছেছে ৯৩.৭১ শতাংশে। স্বাধীনতার পর কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে এত বেশি ভোটদানের নজির আগে দেখা যায়নি।

এতদিন পর্যন্ত সর্বোচ্চ ভোটদানের রেকর্ড ছিল ত্রিপুরার দখলে। ২০১৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটদানের হার ছিল ৯৩.৬১ শতাংশ। সেই রেকর্ড এবার ভেঙে দিল বাংলা।

আরও পড়ুন : এক ধাক্কায় কমল নিরাপত্তা! রাজ্যের ১০ জনের সিকিউরিটি প্রত্যাহার বা হ্রাস পুলিশের

নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, সর্বাধিক ভোটদানের নিরিখে প্রথম দশে একাধিকবার জায়গা করে নিয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড ও মণিপুর। ২০০৮ সালের ত্রিপুরা নির্বাচনে ভোট পড়েছিল ৯২.৪৯ শতাংশ। নাগাল্যান্ডের ১৯৯৩ ও ২০১৩ সালের নির্বাচনেও ভোটদানের হার ৯১ শতাংশের বেশি ছিল। মণিপুরের একাধিক বিধানসভা নির্বাচনও রয়েছে সেই তালিকায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলায় এবারের নির্বাচন ঘিরে তীব্র রাজনৈতিক লড়াই এবং সাধারণ মানুষের ব্যাপক আগ্রহই এই বিপুল ভোটদানের অন্যতম কারণ। শহর থেকে গ্রাম, সর্বত্রই ভোটারদের দীর্ঘ লাইন নজরে এসেছে ভোটের দিনগুলিতে।

এদিকে, ২০২৬ সালে পুদুচেরি বিধানসভা নির্বাচনেও ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য। সেখানে মোট ভোট পড়েছে ৮৯.৮৭ শতাংশ, যা সর্বোচ্চ ভোটদানের তালিকায় জায়গা করে নিয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot