Tuesday, March 17, 2026
HomeScrollBJP-র গোষ্ঠীদ্বন্দ্ব! প্রকাশ্যে কর্মীকে আক্রমণ নেতার, হুলুস্থুল কাণ্ড
BJP

BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব! প্রকাশ্যে কর্মীকে আক্রমণ নেতার, হুলুস্থুল কাণ্ড

বিধানসভা নির্বাচনের ঘন্টা বাজার আগেই অন্তর্দ্বন্দ্বে ভুগছে রাজ্যের পদ্ম শিবির

দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) ঘন্টা বাজার আগেই ফের গোষ্ঠী কোন্দল (Internal Conflict) রাজ্য বিজেপির (BJP) অন্দরে, এবার ডায়মন্ডহারবার (Diamond Harbour) সাংগঠনিক জেলার মহেশতলায় (Maheshtala) প্রকাশ্যে এল বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। শনিবার মহেশতলার নুঙ্গি স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে ৬ নম্বর মন্ডলের একটি বৈঠকে উপস্থিত নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়। অভিযোগ, সেই তর্কবিতর্ক থেকেই ঘটে গেল গরম চা ছুড়ে দেওয়ার মতো ঘটনা।

জানা গিয়েছে, শনিবার পার্টি অফিসে মিটিং চলাকালীন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে কয়েকজন কর্মীর তীব্র বাকবিতণ্ডা হয়। বৈঠক শেষে জেলা সভাপতি অফিসের বাইরে বেরিয়ে এসে তিনি আচমকা দলেরই প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের কনভেনার সঞ্জীব সেনের দিকে গরম চা ছুড়ে মারেন। এই অভিযোগ করেছেন আক্রান্ত কর্মী নিজেই।

আরও পড়ুন: BJP-র নিশানায় নির্বাচন কমিশন! SIR নিয়ে বড় মন্তব্য শমীক ভট্টাচার্যর

বিজেপি কর্মী সঞ্জীব সেনের অভিযোগ, গরম চা সরাসরি তাঁর ডান চোখে লাগে। মুহূর্তে চোখে তীব্র জ্বালা, যন্ত্রণা ও দৃষ্টিসমস্যা শুরু হয়। ঘটনার খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ দলীয় অফিসে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আহত সঞ্জীব সেন ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে খবর।

পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে এবং পুরো ঘটনাটি তদন্ত করতে শুরু করেছে। দলীয় কার্যালয়ের ভিতর ও বাইরে ঠিক কীভাবে এমন সংঘাত তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে অভিযুক্ত অভিজিৎ সর্দারের সঙ্গে কলকাতা টিভির তরফে যোগাযোগ করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88