HomeScrollনারেন্দ্রপুরে বিজেপি নেতার উপর নৃশংস হামলা, আশঙ্কাজনক অবস্থায় SSKM-এ ভর্তি
Narendrapur

নারেন্দ্রপুরে বিজেপি নেতার উপর নৃশংস হামলা, আশঙ্কাজনক অবস্থায় SSKM-এ ভর্তি

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকায় বিজেপি (BJP) নেতার উপর নৃশংস হামলা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, ওই বিজেপি নেতার নাম পাপ্পি সানা (৪৮)। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনার তদনত শুরু করেছে পুলিশ (Police)।

অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে পূর্ব যাদবপুর থেকে কয়েকজন যুবক গাড়ি করে এসে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে সংস্কৃতি আর্ট গ্যালারির সামনে পাপ্পু সানার উপর হামলা চালায়। বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় তাঁকে। এই হামলায় গুরুতর আহত হন ওই বিজেপি নেতা। এর পরেই আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে (SSKM hospital) নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন বলে খবর।

আরও খবর : কিছুদিন আগেই তৃণমূলে ‘বিদ্রোহী’ হয়ে উঠেছিলেন, এবার সেই কাকলীকেই ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দিল কেন্দ্র

এই ঘটনার খবর পেয়েই তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Police)। জানা যাচ্ছে, ইতিমধ্যে একটি দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় পুলিশের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।

এই ঘটনা নিয়ে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশীষ ধর জানান, “আমরা নিজেদেরকে অনেকটা শান্ত করে রেখেছি, তবে তৃণমূলের গুন্ডাবাহিনীরা কখনও শোধরাবে না। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নরেন্দ্রপুর থানায়। আমরা তো আইনগত ব্যবস্থা নেবই। তবে তারা যদি শুধরে না যায় তাহলে ভবিষ্যতে তাদেরকে ভাবতে হবে।”

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News