Wednesday, March 18, 2026
HomeScrollতৃণমূল প্রার্থীর মঙ্গল কামনায় বিজেপি নেতা!  ৩০ হাজার ভোটে হারছে বিজেপি, হুঁশিয়ারি...
Election campaign Gazole

তৃণমূল প্রার্থীর মঙ্গল কামনায় বিজেপি নেতা!  ৩০ হাজার ভোটে হারছে বিজেপি, হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর

মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে তৃণমূল প্রার্থী

মালদা-  গাজোল ব্লকের (Gazole Block)  তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার (Election campaign) শুরু করলেন গাজোল বিধানসভার (Gazole Assembly)  তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাস (Trinamool Congress candidate Prosenjit Das) । তৃণমূল প্রার্থীর হয়ে মায়ের কাছে পুজো দিলেন এবং তৃণমূল প্রার্থীর মঙ্গল কামনা করলেন বিজেপি নেতা। যদিও তিনি মন্দিরেরই পুরোহিত। মায়ের কাছে পূজা অর্চনা করার পরই জনসংযোগে নামেন তৃণমূল প্রার্থী।

এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,  আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ৩০ হাজার ভোটে হারানো হবে। তাঁর অভিযোগ, গত নির্বাচনে জয়ী বিজেপি বিধায়ক এলাকায় তেমন কোনও উন্নয়নমূলক কাজ করেননি।

‘বহিরাগত’ তকমা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান,  তিনি মালদারই ছেলে এবং গাজোলের উন্নয়নের লক্ষ্য নিয়েই নির্বাচনী ময়দানে নেমেছেন। গাজোল ব্লকের সার্বিক উন্নয়নকেই সামনে রেখে প্রচার চালিয়ে যাবেন এবং সেই ইস্যুকেই পাথেয় করে নির্বাচনে লড়বেন বলে জানান তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন-  ভোটের আগে পাল্টি, কঠিন লড়াই এড়াতে আসন বদল করলেন হুমায়ুন?

উল্লেখ্য, গত রবিবার ভোটের নির্ঘণ্ট দেয় কমিশন। তার পর থেকেই রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা প্রচার করতে শুরু করেছে। গতকালই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রচার  শুরু করে দিয়েছেন প্রার্থীরা। বাংলায় দুই দফায় ভোট হবে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, তার পরে ৪ মে ভোট গণনা। সুষ্ঠু ও অবাধ ভোট করাতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি ১০০ শতাংশ ওয়েবকাস্টিং-এর কথা জানানো হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীদের টহল শুরু হয়ে গেছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor