Saturday, June 20, 2026
HomeScrollদখল নয়, তৃণমূলকে পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি!
Murshidabad

দখল নয়, তৃণমূলকে পার্টি অফিস ফিরিয়ে দিল বিজেপি!

কার্যালয় ফিরিয়ে দিয়ে নজির গড়ল বিজেপি

মুর্শিদাবাদ: রাজ্যে রাজনৈতিক দখলদারির অভিযোগের মাঝেই বেলডাঙায় (Beldanga) উঠে এল ভিন্ন ছবি। যেখানে একের পর এক দলীয় কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ উঠছে, সেখানেই তৃণমূলের একটি কার্যালয় ফিরিয়ে দিয়ে নজির গড়ল বিজেপি (BJP) বিধায়ক ভরত ঝাওরের ভাই সন্তোষ ঝাওর।

মঙ্গলবার সকালে বহরমপুর শহরের শ্রীগুরু পাঠশালা সংলগ্ন ওই কার্যালয়ে পৌঁছে নিজেই খুলে ফেলেন বিজেপির ফ্লেক্স। অভিযোগ, আগের রাতে কার্যালয়টি দখল করে সেখানে বিজেপির ফ্লেক্স টাঙানো হয়েছিল। যদিও পরদিনই পরিস্থিতি বদলায়।

আরও পড়ুন: ফল ঘোষণার পরই পঞ্চায়েতে ‘তালা’, চোপড়ার মাঝিয়ালিতে উত্তেজনা

এই কার্যালয়ে দীর্ঘদিন ধরে বসতেন বেলডাঙা বিধানসভার হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য কায়েস শেখ ও তাঁর অনুগামীরা। হঠাৎ দখলের ঘটনায় চাঞ্চল্য তৈরি হলেও, দ্রুত তা ‘স্বাভাবিক’ করে দেওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।

কায়েস শেখ জানান, “আমরা খুশি। সবাই মিলেই শান্তিতে থাকতে চাই। আবার এই অফিসেই বসব। তবে কোনও দলের ফ্লেক্স লাগাব না।” তাঁর কথায়, রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও সহাবস্থানের বার্তাই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে সন্তোষ ঝাওরের বক্তব্য, “অতি উৎসাহে কিছু লোক এই কাজ করেছে। তৃণমূল সমর্থিত লোকজনই এতদিন এখানে বসতেন। এই ধরনের দখলদারি বেলডাঙায় বরদাস্ত করা হবে না।” তিনি আরও স্পষ্ট করে বলেন, রাজনীতি করার অধিকার সবারই রয়েছে কোন দল করবেন, তা মানুষ নিজেরাই ঠিক করবেন। কিন্তু অন্যায় হলে তা যে কোনও দলের ক্ষেত্রেই মানা হবে না।

প্রসঙ্গত, উত্তপ্ত রাজনৈতিক আবহে বেলডাঙার এই ঘটনা ব্যতিক্রম হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। যেখানে সংঘাতের বদলে উঠে এল সহাবস্থান ও শান্তির বার্তা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto