Thursday, March 26, 2026
HomeScrollপারিশ্রমিক ও ক্ষতিপূরণের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চের
SIR

পারিশ্রমিক ও ক্ষতিপূরণের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চের

পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও সিইও দফতরে পৌঁছয়নি, অভিযোগ ঐক্যমঞ্চের

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি পাঠাল ভোট কর্মী ও বিএলও (BLO) ঐক্যমঞ্চ। সেই চিঠিতে এসআইআর–এর (SIR) কাজে নিযুক্ত বিএলও-দের প্রাপ্য পারিশ্রমিক দ্রুত মেটানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি, কর্মরত অবস্থায় মৃত বিএলও-দের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের বিষয়টিও চিঠিতে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

ঐক্যমঞ্চের অভিযোগ, জেলা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত মৃত বিএলও-দের সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট নির্বাচন কমিশনের সিইও দফতরে পৌঁছয়নি। সেই কারণেই মৃত কর্মীদের পরিবার ক্ষতিপূরণ পাবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দ্রুত এই রিপোর্ট পাঠানো এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে চিঠিতে।

আরও পড়ুন: মাধ্যমিকের রেজাল্ট কবে? ইঙ্গিত দিলেন পর্ষদ সভাপতি

এদিকে, বিএলও-দের পারিশ্রমিক ও ক্ষতিপূরণ প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একাধিকবার প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই তিনি জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই বিএলও-দের জন্য প্রায় ৬০ কোটি টাকা দিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বিশেষ নিবিড় সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্বাচন কমিশন কেন এখনও অর্থ দিচ্ছে না এবং কেন বিএলও-দের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি।

মমতার অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে এত মানুষের মৃত্যু হয়েছে, অথচ তার কোনও স্পষ্ট জবাব দিচ্ছে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বাকি অর্থ বরাদ্দ করলে রাজ্য সরকারও অবিলম্বে বকেয়া মিটিয়ে দেবে বলে তিনি আশ্বাস মুখ্যমন্ত্রী।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto