Tuesday, June 30, 2026
HomeScrollমাধ্যমিকের রেজাল্ট কবে? ইঙ্গিত দিলেন পর্ষদ সভাপতি
Ramanuj Gangopadhyay

মাধ্যমিকের রেজাল্ট কবে? ইঙ্গিত দিলেন পর্ষদ সভাপতি

মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি জানানো হবে

ওয়েবডেস্ক-  শিয়রে বিধানসভা ভোট (Assembly Vote)। মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result) কবে বের হবে তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ভোট মিটলে কী রেজাল্ট? পরীক্ষা চলাকালীন শনিবার বীরভূম (Birbhum) সফরে এসেছিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় (President of the Board of Secondary Education Dr. Ramanuj Gangopadhyay) । তিনি জানান, প্রতি বছরই মোটামুটি ৯০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হয়। এবারেও তাই হবে। তবে মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে বলেও জানান তিনি।

শনিবার ভূগোল পরীক্ষার দিন ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বোলপুরের শ্রী নন্দা উচ্চবিদ্যালয়, দ্বারোন্দা চণ্ডীমাতা উচ্চবিদ্যালয় পরিদর্শন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। স্কুলের পরিকাঠামো সহ অন্যান্য ব্যবস্থাপনা দেখে খুশি হন তিনি। গত বছরেও স্কুল পরিদর্শনে এসেছিলেন,  এক বছরের মধ্যে যেভাবে বদল ঘটেছে তাতে অত্যন্ত খুশি তিনি। সেইসঙ্গে পর্ষদ সভাপতির আশা এই স্কুলটি রাজ্যের অন্যান্য স্কুলের কাছে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন- প্রাথমিকে বিশেষভাবে সক্ষমদের জন্য এডুকেটর নিয়োগ করবে পর্ষদ, পরীক্ষার দিন ঘোষণা

উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ২ ফেব্রুয়ারি থেকে। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন একটি করে পরীক্ষা চলছে। পরীক্ষা শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। শেষ হয় দুপুর ২টোয়। প্রশ্নপত্র পড়তে পড়ুয়াদের ১৫ মিনিট করে অতিরিক্ত সময় দেওয়া হয়। এবার মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। তার মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন। বাকি ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী মাত্র একজন। গোটা রাজ্যে মোট ২ হাজার ৬৮২ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা। প্রতিবারের মতো এবারও প্রশ্নফাঁস রুখতে একগুচ্ছ নিয়মকানুন জারি করেছে পর্ষদ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO