Thursday, May 14, 2026
HomeScrollসাগরপাড়ায় বোমা বিস্ফোরণ, জখম বাড়ির মালিক
Sagarpara

সাগরপাড়ায় বোমা বিস্ফোরণ, জখম বাড়ির মালিক

ঘটনার তদন্ত করছে পুলিশ

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) সাগরপাড়া থানার অন্তর্গত সীমান্তবর্তী চর কাকমারী মধ্যপাড়া (Madhya Para) এলাকায় বুধবার ভোরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। নাজমুল সেখের বাড়ির মধ্যেই এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় গুরুতর জখম হন বাড়ির মালিক নাজমুল সেখ। তবে তাঁকে কোথায় চিকিৎসা করানো হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়।

ভোরের দিকে বিকট বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির মধ্যেই আগে থেকে বোমা মজুত ছিল।

আরও পড়ুন: SIR এর চাপ! ফের আত্মহত্যার চেষ্টা বিএলও’র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং পিছনের দিকে সেন্সর বাল্ব লাগানো ছিল। এই বিষয়গুলিও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনার খবর পেয়ে ডোমার এসডিপিও আইপিএস শুভম বাজাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। তবে নাজমুল সেখের মা দাবি করেছেন, তাঁর ছেলে ভূষি মালের ব্যবসার সঙ্গে যুক্ত এবং বোমা বাঁধার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto