Sunday, March 29, 2026
HomeBig newsভেবে চিন্তে টিকিট কাটুন! ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ডে একাধিক নিয়মে বদল

ভেবে চিন্তে টিকিট কাটুন! ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ডে একাধিক নিয়মে বদল

১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর করবে ভারতীয় রেল

ওয়েবডেস্ক-   রেলের  (Indian Rail)  টিকিট (Ticket) কাটতে হলে এবার থেকে অনেক ভাবনা চিন্তা করে কাটতে হবে। না হলে সমস্যায় পড়তে হতে পারে। কারণ ট্রেনের টিকিট বাতিল (Ticket cancellation) ও রিফান্ড (Refund)  সংক্রান্ত নিয়মে একাধিক নিয়ম আনল ভারতীয় রেল।

১ এপ্রিল থেকে রেলের নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে। আগের তুলনায় এখন টিকিট বাতিল করলে ফেরতের টাকার পরিমাণ অনেকটাই কমে যেতে পারে। নয়া নিয়মে ট্রেন ছাড়ার আগে ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে আর কোনও রিফান্ড পাওয়া যাবে না। আগে সময়সীমা ছিল ৪ ঘণ্টা। যাত্রার খুব কাছাকাছি সময়ে টিকিট ক্যানসেল করলে পুরো টাকাই কাটা যাবে। ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে মোট ভাড়ার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে।

আরও পড়ুন-  গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ রবিবার প্রকাশিত হবে চতুর্থ তালিকা!

আগে এই সময়সীমা ছিল ৪ ঘণ্টা থেকে ১২ ঘণ্টা। আবার ২৪ ঘণ্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে ২৫ শতাংশ ভাড়া কাটা হবে, সেখানে আগে এই ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই নিয়ম প্রযোজ্য ছিল। সবচেয়ে বেশি রিফান্ড পেতে হলে এখন ট্রেন ছাড়ার অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করতে হবে।

তবে পুরো টাকা ফেরত পাওয়ার সুযোগ প্রায় নেই, কারণ প্রতিটি শ্রেণির জন্য নির্দিষ্ট চার্জ কাটা হবে। এসি ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসে টিকিট বাতিল করলে ২৪০ টাকা, এসি টু টিয়ার বা ফার্স্ট ক্লাসে ২০০ টাকা এবং এসি থ্রি টিয়ার, চেয়ার কার বা এসি থ্রি ইকোনমিতে ১৮০ টাকা কেটে নেওয়া হবে। নন-এসি স্লিপার ক্লাসে এই চার্জ ১২০ টাকা এবং সেকেন্ড ক্লাসে ৬০ টাকা ধার্য করা হয়েছে। তবে যাত্রী পরিষেবায় বেশ কিছু পরিষেবা যুক্ত করা হয়েছে। আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যাবে। কাউন্টার টিকিট থাকলেও খালি সিটের ভিত্তিতে শেষ মুহূর্তে আপগ্রেডের সুযোগ মিলবে। অফলাইন টিকিট এখন দেশের যে কোনও রেল স্টেশন

স্টেশন থেকেই বাতিল করতে পারবেন যাত্রীরা। সেইসঙ্গে অনলাইন টিকিটের ক্ষেত্রে রিফান্ডের প্রক্রিয়াও সহজ করা হয়েছে, অনেক ক্ষেত্রে আর আলাদা করে টিডিআর জমা দিতে হবে না।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot