HomeBig news'চার্জশিট' নিয়ে অমিত শাহকে পুরুলিয়া থেকে নিশানা মমতার
Mamata Banerjee

‘চার্জশিট’ নিয়ে অমিত শাহকে পুরুলিয়া থেকে নিশানা মমতার

আমেরিকা থেকে গুজরাতিদের কোমরে দড়ি পরিয়ে যখন আনা হয়েছিল, তখন কোথায় ছিলেন?

ওয়েবডেস্ক-  উত্তর থেকে দক্ষিণে প্রচারে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু করে আজ দক্ষিণবঙ্গে প্রচারে তৃণমূল সুপ্রিমো। পুরুলিয়ার (Purulia) মানবাজার (ManBazar)  থেকে ফের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । গতকালই বাংলায় এসে শাসকদলের বিরুদ্ধে চাজর্শিট (Charge Sheet)  পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । সেই চার্জশিটে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম আছে। দুর্নীতি থেকে শুরু করে অনুপ্রবেশ, নারী নিরাপত্তা একাধিক ইস্যুতে সরব হন অমিত শাহ।

এর পরেই আজ পুরুলিয়ার মানবাজার থেকে অমিত শাহকে নিশানা করে কড়া আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার চার্জশিটে তো আপনার বিরুদ্ধে আনা উচিত। পুরুলিয়া থেকে ম্যারাথন আক্রমণ মমতার। তীব্র কটাক্ষ করে বলেন, কাল বিজেপির এক বড় নেতা তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ হওয়া উচিত। আমেরিকা থেকে গুজরাতিদের কোমরে দড়ি পরিয়ে যখন আনা হয়েছিল, তখন কোথায় ছিলেন? নেই কাজ তো খই ভাজ!অমিত শাহকে ‘স্বৈরাচারী’, ‘গণতন্ত্র হত্যাকারী’ বলে আক্রমণ মমতার। তোমরা মানুষের অধিকার কেড়েছো। কেউ এ বার তোমাদের ভোট দেবে না।’’

আরও পড়ুন-  গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ রবিবার প্রকাশিত হবে চতুর্থ তালিকা!

আজ পুরুলিয়ার মানবাজার ও বাঁকুড়ার রাইপুরে ভোটের প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে খড়গপুরে এসে রাত্রিবাস করবেন। পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে এ বার সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল। বাঁকুড়ার রাইপুরে টিকিট দেওয়া হয়েছে ঠাকুরমনি সরেনকে। তাদের সমর্থনের প্রচার করছেন  মমতা বন্দ্যোপাধ্যায়।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News