Home Scroll তৃণমূল অফিসে ক্যারাম খেলতে গিয়ে বিপাকে জওয়ান! সিউড়ি ঘটনায় কড়া কমিশন

তৃণমূল অফিসে ক্যারাম খেলতে গিয়ে বিপাকে জওয়ান! সিউড়ি ঘটনায় কড়া কমিশন

0
তৃণমূল অফিসে ক্যারাম খেলতে গিয়ে বিপাকে জওয়ান! সিউড়ি ঘটনায় কড়া কমিশন

কলকাতা: সিউড়িতে (Suri) তৃণমূলের (TMC) পার্টি অফিসে ঢুকে ক্যারাম খেলছিলেন কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ান! এমনই একটি ভিডিও পৌঁছেছে নির্বাচন কমিশনের (Election Commission) নজরে। আর সেই ভিডিও সামনে আসতেই কড়া পদক্ষেপ। অভিযুক্ত তিন জওয়ানকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ইফতারে অংশগ্রহণ করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সাতজন জওয়ানকে সাসপেন্ড করেছিল কমিশন। নির্বাচনের আবহে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখা নিয়ে কমিশন যে একেবারেই আপসহীন, এই ঘটনায় ফের স্পষ্ট হল তা।

আরও পড়ুন: গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ রবিবার প্রকাশিত হবে চতুর্থ তালিকা!

উল্লেখ্য, ঘটনার ভিডিও পোস্ট করেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি। প্রশ্ন তুলেছেন,”তৃণমূলের পার্টি অফিসে কী করছে বাহিনী? সিউরির এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।