Friday, April 10, 2026
HomeScrollপহেলগাঁও জঙ্গি হামলায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর, দিলেন পাশে থাকার আশ্বাস

পহেলগাঁও জঙ্গি হামলায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর, দিলেন পাশে থাকার আশ্বাস

ওয়েব ডেস্ক: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলা! মৃত্যু একাধিক। গতকাল রাত থেকেই প্রকাশ করা হচ্ছে তালিকা। আর তালিকা শুধুই দীর্ঘায়িত হচ্ছে। আর এবার জানা যাচ্ছে ৩জন বঙ্গ সন্তান নিহত হয়েছেন পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলায়। আর এবার সেই নিয়েই শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে করলেন পোস্ট। তিনি জানান, রাজ্যের তরফ থেকে সবরকম জরুরি ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, গোটা পরিস্থিতির উপর ব্যাক্তিগতভাবে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। নিহত বঙ্গ সন্তানদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee) ।

উল্লেখ্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার রক্তাক্ত হয়ে ওঠে ভূস্বর্গ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ২৬। বাংলা থেকে ৩জন।

আরও পড়ুন: পহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু আরও এক বঙ্গ সন্তানের!

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘দিল্লি বিমানবন্দরে আমাদের প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং কলকাতায় তাদের পরবর্তী যাত্রার জন্য সকল ব্যবস্থা করা হচ্ছে। আজ রাত ৮.৩০ টায় বিমানটি কলকাতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দিল্লিতে আমাদের আবাসিক কমিশনারের কার্যালয় পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখছে। আমি ব্যক্তিগতভাবে তদারকি করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাত মিলিয়ে কাজ করছেন।’

এখনও পর্যন্ত জানা যাচ্ছে, পহেলগাঁও জঙ্গি হামলায় তিন বঙ্গ সন্তান নিহত হয়েছেন। কলকাতার বিতান অধিকারী, এবং সমীর গুহ। এবং পুরুলিয়ার ঝালদা থেকে মনীষ রঞ্জন।

দেখুন অন্য খবর

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto