ওয়েব ডেস্ক : আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে (West Bengal) হতে চলেছে প্রথম দফার ভোট। সেদিন উত্তরবঙ্গ সহ ১৫২টি আসনে হতে চলেছে নির্বাচন (Election)। আর প্রথম দফার ভোটের জন্য শিলিগুড়িতে (Siliguri) প্রচারে যেতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা যাচ্ছে, ১৫ এপ্রিল বাংলা নববর্ষের দিনই উত্তরবঙ্গে (North Bengal) যেতে চলেছেন তিনি। তৃণমূল প্রার্থী গৌতম দেবের সমর্থনে সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর।
আর কিছুদিন পরেই শুরু হবে নির্বাচন। সেটিকে মাথায় রেখে জেলায় জেলায় প্রচার করছেন মুখ্যমন্ত্রী। এবার তিনি যেতে চলেছেন উত্তরবঙ্গে (North Bengal)। তবে এবার উত্তরবঙ্গের সফরের জন্য নববর্ষের দিনটিকেই বেছে নিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে পদযাত্রা করার কথা তাঁর। সূত্রের খবর, মাল্লাগুড়ি থেকে হাসমিচক কিংবা বাঘাযতীন পার্ক পর্যন্ত পদযাত্রা করার কথা মমতা’র। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সূচি এখনও ঠিক করা হয়নি বলেই জানিয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব (Goutam Deb)।
আরও খবর : ‘ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের জেলে ঢোকানো হবে’, বাঁকুড়া থেকে হুঙ্কার শাহ’র
গৌতম দেব এদিন প্রচারে বেরিয়ে বলেছেন, নববর্ষের দিন সাধারণত কোথাও যান না মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার নববর্ষের দিনে শিলিগুড়িতে তিনি প্রচার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পদযাত্রা করবেন। এছাড়া আসন্ন নির্বাচনে শিলিগুড়ির আসন জিতে উপহার দিতে চান বলে জানিয়েছেন।
উল্লেখ্য, শিলিগুড়িতে ইতিমধ্যে প্রচার করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পরেই এবার সেখানে যেতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। তার জন্য ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে বলেই খবর।
দেখুন অন্য খবর :







