Thursday, July 2, 2026
HomeScrollখাল বুজিয়ে শিশু উদ্যান? এবার গারুলিয়ায় পার্ক নির্মাণ ঘিরে তুমুল বচসা তৃণমূল-বিজেপির
TMC-BJP

খাল বুজিয়ে শিশু উদ্যান? এবার গারুলিয়ায় পার্ক নির্মাণ ঘিরে তুমুল বচসা তৃণমূল-বিজেপির

পার্ক তৈরির কাজ শুরু হতেই তৃণমূল ও বিজেপির মধ্যে বাগযুদ্ধ চরমে উঠেছে

ব্যারাকপুর: গারুলিয়া (Garulia) পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ‘আমার পাড়া আমার সমাধান’ (Aamader Para Aamader Samadhan) প্রকল্পের আওতায় শিশু উদ্যান নির্মাণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভারত হাউসিং ও গভর্মেন্ট কোয়ার্টারের সংযোগস্থলে পার্ক তৈরির কাজ শুরু হতেই তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) মধ্যে বাগযুদ্ধ চরমে উঠেছে।

বিজেপির অভিযোগ, গুরুত্বপূর্ণ একটি খাল বুজিয়ে এই শিশু উদ্যান তৈরি করা হচ্ছে। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক কুন্দন সিংয়ের দাবি, এলাকায় আগে থেকেই একাধিক পার্ক ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। সেগুলির সংস্কার না করে নতুন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া অবৈজ্ঞানিক ও অপ্রয়োজনীয়। তাঁর বক্তব্য, আগে পুরনো পার্কগুলির উন্নয়ন করা উচিত, তারপর নতুন প্রকল্প হাতে নেওয়া হোক।

আরও পড়ুন: এক ভোটারের জন্য আলাদা শুনানি কেন্দ্র! হাইকোর্টের নির্দেশে নজির কমিশনের

অন্যদিকে এই অভিযোগ পুরোপুরি খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দত্ত বলেন, বিরোধীরা উন্নয়নের কাজে বাধা দিতেই বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।

খাল বুজিয়ে পার্ক তৈরির অভিযোগ বনাম উন্নয়নের দাবি, এই দ্বন্দ্বে এখন উত্তপ্ত গারুলিয়ার ৩ নম্বর ওয়ার্ড। প্রকল্পের কাজ শেষ পর্যন্ত কতটা এগোয়, সেদিকেই নজর স্থানীয়দের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO