Sunday, June 7, 2026
HomeScrollসরকারি চাকরির বয়সসীমায় ৫ বছরের ছাড়! মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
Suvendu Adhikari Cabinet Meeting

সরকারি চাকরির বয়সসীমায় ৫ বছরের ছাড়! মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

ক্ষমতায় এসে সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা রাজ্যের বিজেপি সরকারের

কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক (Suvendu Adhikari Cabinet Meeting)করলেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।  বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ৬টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগদান থেকে শুরু করে বিএসএফকে জমি হস্তান্তর, ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর, কেন্দ্রীয় প্রকল্পে অংশগ্রহণ এবং চাকরিপ্রার্থীদের বয়সসীমায় ছাড়; একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানাল নতুন সরকার। চাকরিপ্রার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু জানান, ‘অমিত শাহ রায়দিঘি থেকে বলেছিলেন ২০১৫ সালের পর রাজ্যে কোনও রিক্রুটমেন্ট হয়নি। সরকারি চাকরির (Age Limit Increased in Government Jobs) আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হয়েছে। মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে।’

সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি করল রাজ্যের বিজেপি সরকার।এদিন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি পরীক্ষায় নিয়োগ হয়নি। আটকে ছিল। আবেদনের বয়সের সময়সীমা যুক্ত হল আরও ৫ বছর।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে নির্বাচনী প্রচারে এসে ঘোষণা করেছিলেন, চাকরির আবেদনকারী যাদের বয়স ৫ বছর বেড়ে গিয়েছে, তাদের বয়সে ছাড় দেওয়া হবে৷ সেই মতো আজ মন্ত্রিসভার বৈঠকের পর সিদ্ধান্তে বয়সের ঊর্ব্ধসীমা ঘোষণা করলাম ৷২০১৫ সালের পর রাজ্যে সরকারি চাকরিতে কোনও নিয়োগ হয়নি। তাই প্রচুর শিক্ষিত যুবক-যুবতীর বয়স চলে গিয়েছে। সে কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হল।

আরও পড়ুন: সীমান্তে সুরক্ষার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর, ঘোষণা শুভেন্দুর

এছাড়াও এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয় ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।এছাড়াও তিনি জানান, বিএসএফ যতটা জমি চেয়েছে ততটা জমি দেওয়া হবে। আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য ভূমি দফতর কাজ করতে দেয়নি। আমরা ভূমি দফতরকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করার প্রক্রিয়া করতে বলেছি।

শুভেন্দু বলেন, আমাদের কিছু পেপার ওয়ার্কের প্রয়োজন আছে। আমাদের সংকল্পপত্রে যে ঘোষণাগুলো করেছিলাম সেই বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত আমরা পরের মন্ত্রিসভার বৈঠকে নেব। এই সরকার ‘আমিত্বে’ বিশ্বাস করে না, ‘আমরা’ নীতিতে চলবে মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক। তিনি বলেন, “পরবর্তী সোমবার আমরা মন্ত্রিসভার আরও একটি বৈঠক করব। আরজি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পে কমিশন, মহার্ঘ্য ভাতা (ডিএ), এরিয়ারের বিষয়ে আমরা ওই দিন আলোচনা করব।”

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini