Monday, March 16, 2026
HomeScrollভোটের আগেই কমিশনের ‘পঞ্চবাণ’! এক রাতে সরলেন রাজ্য পুলিশ-প্রশাসনের ৫ শীর্ষকর্তা, সামনে...
West Bengal Assembly Election 2026

ভোটের আগেই কমিশনের ‘পঞ্চবাণ’! এক রাতে সরলেন রাজ্য পুলিশ-প্রশাসনের ৫ শীর্ষকর্তা, সামনে ডিএম-এসপি বদল

পুলিশ প্রশাসনেও বড় রদবদল হয়েছে

কলকাতা: বাংলার বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026) ঘোষণার পরই নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission)। রবিবার রাতে এক ধাক্কায় রাজ্য পুলিশ ও প্রশাসনের পাঁচ শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। সরানো আধিকারিকদের কেউই ভোট সংক্রান্ত কাজে যুক্ত থাকতে পারবেন না।

ভোট ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে পদ থেকে সরানো হয়। তাঁদের পরিবর্তে ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে নতুন মুখ্যসচিব এবং ১৯৯৭ ব্যাচের আইএএস সঙ্গমিত্রা ঘোষকে স্বরাষ্ট্রসচিব তথা প্রিন্সিপাল সেক্রেটারি (হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স) করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের আগে কড়া কমিশন! ৫ রাজ্যে মডেল কোড অব কনডাক্ট লাগুর নির্দেশ

পুলিশ প্রশাসনেও বড় রদবদল হয়েছে। রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের বদলে দায়িত্বে আনা হয়েছে সিনিয়র আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের জায়গায় দায়িত্ব পেয়েছেন অজয় নন্দা।

এছাড়া এডিজি (আইনশৃঙ্খলা) পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে সেখানে বসানো হয়েছে অজয় মুকুন্দ রানাড়েকে। রাজ্যের কারা দফতরের ডিজি পদে আনা হয়েছে নটরাজন রমেশ বাবুকে।

কমিশন সূত্রে খবর, এখানেই শেষ নয়। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ডিএম ও এসপি স্তরেও বড় রদবদল হতে পারে। কিছু জেলায় দু’জনকেই বদলি করা হবে, আবার কোথাও একজনকে সরানো হতে পারে। ভোটের আগে প্রশাসনে এই দ্রুত ও বড়সড় বদলিকে অনেকেই বাংলার নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ বলেই মনে করছেন।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88