Friday, July 3, 2026
HomeScrollবর্জ্য থেকে রান্নার গ্যাস ও জৈব সার, খড়গপুর আইআইটিতে আসছে বায়োগ্যাস প্ল্যান্ট
IIT-Kharagpur

বর্জ্য থেকে রান্নার গ্যাস ও জৈব সার, খড়গপুর আইআইটিতে আসছে বায়োগ্যাস প্ল্যান্ট

ক্যাম্পাসের ভিতরেই স্থাপন করা হবে একটি আধুনিক কমপ্রেসড বায়োগ্যাস

খড়গপুর: বর্জ্য পদার্থ থেকে রান্নার গ্যাস ও জৈব সার উৎপাদনের লক্ষ্যে বড় উদ্যোগ নিতে চলেছে আইআইটি (IIT) খড়গপুর (Kharagpur)। ক্যাম্পাসের ভিতরেই স্থাপন করা হবে একটি আধুনিক কমপ্রেসড বায়োগ্যাস (CBG) প্ল্যান্ট। পরিবেশ রক্ষা ও জ্বালানি সাশ্রয়ে এই প্রকল্পকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই প্রকল্প রূপায়ণে সম্প্রতি গোয়ায় আয়োজিত ইন্ডিয়া এনার্জি উইক ২০২৬-এ অয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে আইআইটি খড়গপুরের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। আইআইটির পক্ষ থেকে ক্যাম্পাস ও কমিউনিটি ডেভেলপমেন্ট ডিন অধ্যাপক ব্রজেশ দুবে এবং অয়েল ইন্ডিয়ার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কার্যনির্বাহী আধিকারিক রঞ্জন গোস্বামী চুক্তিতে সই করেন।

আরও পড়ুন: SIR শুনানির ডেডলাইন কি বাড়ছে? কমিশনের কাছে সময় চাইল রাজ্যের CEO দফতর

আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানান, ক্যাম্পাসের নির্দিষ্ট জমিতে বড় আকারে এই প্ল্যান্ট গড়ে তোলা হবে। অয়েল ইন্ডিয়ার চেয়ারম্যান তথা আইআইটির প্রাক্তনী ডঃ রঞ্জিত রথের সঙ্গে দীর্ঘ আলোচনা ও পরিকাঠামো পরিদর্শনের পরই এই চুক্তি বাস্তবায়নের পথে এগিয়েছে।

শুধু আইআইটি ক্যাম্পাসের বর্জ্য নয়, পুরসভা, রেল এবং শহরের বিভিন্ন হাসপাতাল থেকেও জৈব বর্জ্য সংগ্রহ করা হবে। সেই জন্য আলাদা সংগ্রহকারী দলও গঠন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এই প্ল্যান্টে জৈব বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হবে বায়োগ্যাস, যা জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। পাশাপাশি উৎপন্ন হবে জৈব সার, যা কৃষিকাজে কাজে লাগবে। এতে বর্জ্য ব্যবস্থাপনা সহজ হবে, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। আইআইটি কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে এটি দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও শহরের জন্যও অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet