Thursday, March 19, 2026
HomeScrollরাজ্যজুড়ে টানা দুর্যোগ, বাড়বে ঝড়-বৃষ্টির দাপট! শিলাবৃষ্টির পূর্বাভাস
Rain storm Alert

রাজ্যজুড়ে টানা দুর্যোগ, বাড়বে ঝড়-বৃষ্টির দাপট! শিলাবৃষ্টির পূর্বাভাস

ঈদে কেমন থাকবে আবহাওয়া? জানাল আবহাওয়া দফতর

ওয়েবডেস্ক- চৈত্রের শুরু থেকে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির (Rain storm) দাপট। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত দক্ষিণ (South Bengal Weather)  ও উত্তরবঙ্গের (North Bengal Weather)  বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির ও সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ও কোথাও কোথাও শিলাবৃষ্টির (Hail) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

ঈদের (Eid) উৎসবে ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, বাকি জেলায় তেমন কোনও পূর্বাভাস নেই।

শুক্রবার থেকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং বীরভূমে। এইসব জেলার একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আরও পড়ুন- কলকাতা মেট্রোতে যাত্রা করতে গেলে মানতে হবে নয়া নিষেধের, একনজরে তালিকা

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি জেলায় অধিকাংশ জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি এলাকায় ঝোড়ো হাওয়ার গতি ৬০-৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, সেই সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।  সোম ও মঙ্গলবার মূলত দক্ষিণ ২৪  পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দুই মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor