ওয়েবডেস্ক- বঙ্গে দুর্যোগের (Bad Weather) ঘনঘটা। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে রাজ্যের পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কতা (Kalbaishakhi Alert) জারি করা হয়েছে। সেই দুর্যোগের কবলে ভগবানগোলায় (Bhagabangola) বাতিল হয়ে গেল অভিষেকের (Abhishek Banerjee) নির্বাচনী সভা। নামতে পারল না কপ্টার (Copter)। দুদিন আগেই পশ্চিম বর্ধমানে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু অন্ডাল থেকে ফেরার পথে দুর্যোগের কবলে পরে মুখ্যমন্ত্রীর বিমান, ফলে নির্দিষ্ট সময়ের প্রায় দেড় ঘণ্টা পরে অবতরণ করতে পারে তাঁর বিমান। আজ বীরভূমের লাভপুরে রাজনৈতিক সভা ছিল অভিষেকের।
সভা শেষে তিনি লাভপুরে মা ফুল্লরার মন্দিরে পুজো দেন। এর পরেই ভগবানগোলা বিধানসভা কেন্দ্র এলাকার পাকা দরগার একটি মাঠের জনসভায় তাঁর। ভগবানগোলা রেল স্টেশন থেকে চার কিমি দূরে নহর ব্রিজের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সভামঞ্চ তৈরি ছিল। অধীর আগ্রহে মানুষ তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বাদ সাধল আবহাওয়া।
আরও পড়ুন- নির্বাচনের আগে রদবদলেই বিপত্তি? প্রশ্ন তুললেন অভিষেক
এদিন দুপুর থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। দুপুর দেড়টার পর থেকেই শুরু হয় বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। সভামঞ্চের পাশেই তৈরি হয়েছিল হেলিপ্যাড, যাতে কপ্টার থেকে মঞ্চে উঠে পড়তে পারেন তিনি। প্রতিকূল আবহাওয়ায় কোনওভাবে কপ্টার নামাও যায়নি। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় কোনওভাবেই কপ্টার নামানো যায়নি।







