Sunday, May 24, 2026
HomeScroll‘পুষ্পা’হীন ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের গণনা, ফাঁকা মাঠে গোল বিজেপির
Counting Falta Re-Election

‘পুষ্পা’হীন ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের গণনা, ফাঁকা মাঠে গোল বিজেপির

ভোট গণনা শুরু হলেও জাহাঙ্গির খানের দেখা নেই 

ওয়েব ডেস্ক: ‘পুষ্পা’হীন ভোটগণনা চলছে ফলতায় (Counting Falta Re-Election)। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তখনই ছবি অনেকটা পরিষ্কার হয়ে যায়। রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবি পরিষ্কার হয়ে গেল। তৃতীয় রাউন্ড শেষে ফলতায় ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। তাঁর প্রাপ্ত ভোট ২১ হাজার ৫৮৩। ৭৩৪৬ ভোট পেয়ে সিপিএম দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে কংগ্রেস পেয়েছে ১৪৭০ ভোট। তৃণমূলের প্রাপ্ত ভোট ১০৬২।

প্রতিদ্বন্দ্বীতাই করেননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান। নির্বাচনের দু’দিন আগে ভোট থেকে সরে দাঁড়ান তিনি। এমন পরিস্থিতিতে বিজেপির সামনে ছিল খোলা মাঠ। সেই মাঠে জয়ের ব্যবধান পদ্ম শিবির বাড়িয়ে রাখছে। ২১ মে-র ভোটে বেনজির অশান্তি আর কারচুপির অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার এই হাইপ্রোফাইল কেন্দ্রে। তার পুনরাবৃত্তি রুখতে কড়া নিরাপত্তায় গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন।ভোটের প্রচারের শেষদিনে ‘পুষ্পা’ ওরফে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের (Jahangir Khan) ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়। যদিও মনোনয়ন তুলে নেওয়ার নির্ধারিত সময়ের অনেক পরে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যালটে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ছিল তাঁরই। ইতিমধ্যেই ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জড়ো হয়েছে বিজেপি ও সিপি আই এমের কাউন্টিং এজেন্টরা। গণনা কেন্দ্রে নেই তৃণমূলের কোনও এজেন্ট। এদিন সকালে ভোট গণনা শুরু হলেও জাহাঙ্গির খানের দেখা নেই। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা।তিনি বলেন, প্রায় লক্ষাধিক ভোটে তিনি জয়ী হবেন।

রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের গণনা চলছে। সকাল আটটা থেকে গণনার কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট ১৯টি টেবিল রাখা হয়েছে এবং ২১ রাউন্ডে ভোটগণনা সম্পন্ন হবে। সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা।প্রথমে খোলা হয় ব্যালট। তাতে অনেকটা এগিয়ে যায় বিজেপি। তারপর শুরু হয় ইভিএম গণনা।বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ৯০৮৬ ভোটে এগিয়ে। তাঁর মোট প্রাপ্ত ভোট ৯৫৩৪।অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান পেয়েছেন ২১০ ভোট এবং আব্দুর রাজ্জাক মোল্লা পেয়েছেন ২২৫ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে শম্ভু নাথ কুর্মি পেয়েছেন ৪৪৮ ভোট।দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ১২৫৬৩ ভোটে এগিয়ে রয়েছেন। সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মি ভোট পেয়েছে ৩৩২০ দ্বিতীয় পজিশনে, জাহাঙ্গীর খান চতুর্থ পজিশনে ৪৮১ টি ভোট পেয়েছে, কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা ৭০৯ ভোট পেয়েছে।তৃতীয় রাউন্ড শেষে ফলতায় ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী। ভোট ২১ হাজার ৫৮৩। ৭৩৪৬ ভোট পেয়ে সিপিএম দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে কংগ্রেস পেয়েছে ১৪৭০ ভোট। তৃণমূলের প্রাপ্ত ভোট ১০৬২।

আরও পড়ুন:‘পুষ্পা’হীন ভোটগণনা…১৪ হাজার ভোটে এগিয়ে গেল বিজেপি! ফলতায় দ্বিতীয় সিপিএম

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের অদূরে বিজেপি কর্মী সমর্থকদের অগ্রিম বিজয় উল্লাস। গেরুয়া আবির মেখে আনন্দ উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকেরা।নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা (Debangshu Panda)।তিনি বলেন, প্রায় লক্ষাধিক ভোটে তিনি জয়ী হবেন। তবে একইসঙ্গে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিজেপি প্রার্থী দেবাংশু বলেন, ভোটে জয় নিশ্চিত হলেও আজ কোনও বিজয় মিছিল করা যাবে না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor