Wednesday, May 13, 2026
HomeScrollহোম মিনিস্টারের বিরুদ্ধে কেস করুন! এমনটা কেন বললেন মমতা?
Mamata Banerjee

হোম মিনিস্টারের বিরুদ্ধে কেস করুন! এমনটা কেন বললেন মমতা?

শাহ'র মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া মমতা'র! কী বললেন?

ওয়েব ডেস্ক : গত বৃহস্পতিবার রাজ্যে হয়েছে প্রথম দফার বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। তার পরেই মধ্যমগ্রামে রোড শো থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছিলেন, “আজ প্রথম দফায় দিদির গুন্ডারা ঘর থেকে বের হয়নি। আমি তাদের বলছি, দ্বিতীয় দফাতেও বাইরে বেরিও না, না হলে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব।” আরে, শাহের এমন মন্তব্য কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

শনিবার হুগলির উত্তরপাড়ায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মমতা (Mamata Banerjee)। সেখান থেকে অমিত শাহকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘আমরা চেয়ারকে রেসপেক্ট করি। কিন্তু কী করে আপনি বলছেন… আপনি আরও ঘুরুন। আপনার জন্য আমাদের ভোট আরও বাড়বে। কিন্তু আপনি কী করে বলছেন, ঝুলিয়ে দেওয়া হবে। সোজা করা হবে। হিংসার কথা বলছেন!”

আরও খবর : বিজেপির প্রচারে এবার কলকাতায় রাঘব চড্ডা?

এর পরেই তিনি বলেন “আমি জানি, এঁদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না। কিন্তু আইনজীবী যাঁরা আছেন। তাঁদের বলছি কেস করুন। এ কথা হোম মিনিস্টার বলতে পারে না। আমিও বলতে পারি না। আইন সকলের জন্য এক। আরে ঘরে ঘরে তো তৃণমূল। এত লোককে পেটাবেন!’’

মূলত, বঙ্গে প্রচারে এসে বার বার অমিত শাহের (Amit Shah) মুখ থেকে ‘উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়ার’ কথা শোনা গিয়েছে। যা নিয়ে এবার উত্তরপাড়া থেকে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো। সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মামলা করা কথা বললেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto