ওয়েবডেস্ক- বীরভূমে (Birbhum) লাভপুরে (Labpur) অভিষেকের (Abhishek Banerjee) নির্বাচনী মঞ্চে আগুন। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নির্বাচনী মঞ্চ থেকে অভিষেক নামার পরে এই আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকল। কোনও ক্ষয়-ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। কীভাবে এই কেন এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
শর্ট সার্কিট থেকে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। গোটা এলাকায় ধোঁয়ায় ঢেকে যায়। অভিষেক মঞ্চ ছাড়তেই শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন ফুল্লরা সতীপীঠ মন্দির পরিদর্শন করছেন। জরুরি অবস্থায় ডিউটিতে থাকা দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ।
আরও পড়ুন- বীরভূমে নির্বাচনী প্রচারে অভিষেক…
আগুন দেখতে পেয়ে দর্শক ও কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণভয়ে সভায় আসা দর্শকরা ছোটাছুটি করতে থাকবে। কিছু সময়ের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ ও দমকল কর্মীরা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট ঠেলে এই আগুনে সূত্রপাত বলেই অনুমান। মঞ্চে ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগ থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ্য। স্বস্তির খবর, আগুন লাগার সময় মঞ্চে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনও শীর্ষ নেতা। ফলে বড় বিপদ এড়ানো গেছে। পরিস্থিতি দ্রুত সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মঞ্চে উপস্থিত টেকনিশিয়ানরা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। একজন হাইপ্রোফাইল নেতৃত্বের সভায় কীভাবে আগুন লাগার ঘটনা ঘটনা, সেই নিয়ে প্রশ্ন উঠেছে।







