Thursday, August 13, 2026
HomeScrollকালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে! আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়, সঙ্গে ভারী বৃষ্টি
Forecast of Kalbaisakhi

কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে! আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়, সঙ্গে ভারী বৃষ্টি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী, ভিজবে কোন কোন জেলা?

কলকাতা: দক্ষিণবঙ্গের জেলাজুড়ে কালবৈশাখীর (Kalbaisakhi) সম্ভাবনা।কোথাও কোথাও ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি (Rain Alert) হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের ৮ জেলায় ঝড়ের সতর্কতা জারি হয়েছে, আর ৪ মে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে বাড়াবাড়ি গরমের আশঙ্কা আপাতত নেই। তবে আজও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে বেশ কিছু জেলায়। আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় কালবৈশাখী, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় রাতের দিকে। সেই বৃষ্টির কারণে শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস নেমেছে।তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি নেমেছে কলকাতায়। বৃহস্পতিবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাত জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হবে। তার মধ্যে রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া। এই আট জেলার মধ্যে আবার নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: আমরা সরকার গঠন করছি, ভিডিও বার্তা মমতার, আর কী কী বললেন তৃণমূল সুপ্রিমো?

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।২ মে- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও বাঁকুড়ায় বৃষ্টির দাপট বেশি থাকবে। বজ্রঝড় ও দমকা হাওয়ার পরিস্থিতি বজায় থাকবে।৩ মে- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বাড়তে পারে। কোথাও কোথাও ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা।আগামী ৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের সব জেলাতেই ৭ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে ৪ মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।শুক্র এবং শনিবারেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে উপরের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়িতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।রবিবারেও ঝড়-বৃষ্টির আশঙ্কা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলার দুই এক জায়গায়।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor