Thursday, April 9, 2026
HomeScrollএকধাক্কায় কমে গেল সোনা ও রুপোর দাম! কলকাতায় আজ বাজারদর কত? দেখে...
Gold & Silver Price Today In Kolkata

একধাক্কায় কমে গেল সোনা ও রুপোর দাম! কলকাতায় আজ বাজারদর কত? দেখে নিন একনজরে

এই সময় সোনা-রুপো কিনে রাখলে লাভ হবে? জেনে নিন এই প্রতিবেদন থেকে

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ না থামলেও বৃহস্পতিবার একধাক্কায় অনেকটাই সস্তা হয়ে গেল সোনা (Gold Price Today) ও রুপো। ফলে দীর্ঘদিন ধরে দাম কমার অপেক্ষায় থাকা বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের মুখে হাসি ফুটেছে। বৃহস্পতিবারের বাজারদর অনুযায়ী, কলকাতায় সোনার দাম (Gold Price in Kolkata) প্রতি ১০ গ্রামে ২,২২৮ টাকা কমে নেমে এসেছে ১,৫১,৪৮০ টাকায়। অন্যদিকে রুপোর দামও (Silver Price in Kolkata) ব্যাপকভাবে কমেছে। প্রতি কিলোগ্রামে ১০,২২৫ টাকা পড়ে গিয়ে দাঁড়িয়েছে ২,৩৩,২৭৬ টাকায় ঠেকেছে রুপোর দাম (Silver Price Today)। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে প্রায় ২.১৫ শতাংশ এবং রুপোর দাম পড়েছে ৫.২০ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, মূল্যবান গয়নার ধাতুর দামে এই হঠাৎ পতনের অন্যতম কারণ আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে সামরিক লক্ষ্য পূরণ হতে পারে। এই মন্তব্যের ফলে বাজারে অনিশ্চয়তা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। সাধারণত যুদ্ধ বা সংঘাতের আশঙ্কা বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা-রুপোর দিকে ঝোঁকেন। কিন্তু পরিস্থিতি স্থিতিশীল হওয়ার ইঙ্গিত মিললে সেই চাহিদা কমে যায়, যার সরাসরি প্রভাব পড়ে দামে।

আরও পড়ুন: দাম বাড়ছে ৯০০ ওষুধের! তালিকায় কোন কোন রোগের ওষুধ? দেখে নিন একনজরে

সোনা ও রুপো সস্তা হলেও, অপরিশোধিত তেলের দাম উল্টো পথে হাঁটছে। তা প্রায় ৫.২৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৬.৪৭ ডলারে পৌঁছেছে, যা আবার বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সোনা বা রুপোয় বিনিয়োগ করার আগে অবশ্যই ব্যক্তিগত আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত। কারণ বাজারের এই ওঠানামা স্বল্পমেয়াদিও হতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto