Monday, March 30, 2026
HomeScrollআজ এই ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে! কোন কোন জেলা?
Weather Update

আজ এই ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে! কোন কোন জেলা?

জলীয় বাষ্প অস্বস্তি বাড়াবে

ওয়েব ডেস্ক: চলতি সপ্তাহে দু একদিন বৃষ্টি হলেও গতকাল বৃষ্টিতে ভেজেনি শহর কলকাতা ও দক্ষিণবঙ্গ (Kolkata and South Bengal Weather)। আজ শুক্রবার সকাল থেকেও বৃষ্টির দেখা নেই। রোদ ঝলমল করছে আকাশে। ঠিক যেমন মর্তে মা আসার আগে আকাশটা সেজে ওঠে। মাঝেমধ্যে রোদ ফিকে হয়ে মেঘলা আকাশের দেখাও মিলছে। তবে গতকালের মতো আজও সঙ্গী ভ্যাপসা অস্বস্তিকর গরম। আবহাওয়া দফতর বলছে রেহাই মিলবে। শুক্রবার কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাই (Kolkata and South Bengal All Districts Weather Update) বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। এমনটাই পূর্বাভাস রয়েছে। তবে রবিবার মহালয়ার দিন বৃষ্টির দাপট তেমন থাকবে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টি জারি থাকবে। দুর্ভোগও পোহাতে হতে পারে কারণ উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা থাকবে হালকা থেকে মাঝারি।

নজরে দক্ষিণবঙ্গ: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাই (Kolkata and South Bengal All Districts Weather Update) হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে। বৃষ্টির দোসর হবে বজ্রবিদ্যুৎ। আবার ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টি অন্যান্য জেলার থেকে বেশি হবে। তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়া জেলাতে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তবে সপ্তাহান্তে শনিবার খানিক বৃষ্টি কমবে। শনি থেকে ঝড় বৃষ্টির দাপট কমবে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে জলীয় বাষ্প অস্বস্তি বাড়াবে।

আরও পড়ুন: সাউথ ক্যালকাটা ল কলেজে উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করল না কলেজ

নজরে উত্তরবঙ্গ: দক্ষিণে ভারী বৃষ্টির দাপট কমলেও উত্তরে চোখ রাঙাচ্ছে ভারী বৃষ্টি (Heavy Rain in North Bengal)। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। গতকালও উত্তরের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছিল। আজও আবহাওয়া তেমনই থাকবে। বেশ কয়েকদিন উত্তরবঙ্গ ভারী বৃষ্টিতে ভিজবে। ভারী বৃষ্টির তালিকায় রয়েছে উত্তরের উপরের পাঁচ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। উত্তরের উপরের ৫ জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ধসের আশঙ্কা ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চোখ রাঙালেও অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজও ভারী বৃষ্টি থেকে রেহাই পাবে না জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার।

দেখুন অন্য খবর 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot