Thursday, May 21, 2026
HomeScrollভাড়া নেওয়ার নামে বাড়ি দখল! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
Bankura

ভাড়া নেওয়ার নামে বাড়ি দখল! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

অবশেষে সেই বাড়ি ফিরে পেলেন প্রকৃত মালিক

ওয়েব ডেস্ক : বাড়ি ভাড়া নেওয়ার নাম করে দীর্ঘ ১৫ বছর ধরে দখল করে পার্টি অফিস চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া (Bankura) শহরের ৫ নম্বর ওয়ার্ডের নতুনগঞ্জ এলাকায়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবশেষে সেই বাড়ি ফিরে পেলেন প্রকৃত মালিক। বিজেপির (BJP) উদ্যোগে তালা ভেঙে বাড়ি দখলমুক্ত করে মালিকের হাতে তুলে দেওয়া হয় বলে দাবি।

বাড়ির মালিকের অভিযোগ, প্রায় ১৫ বছর আগে তৃণমূল পার্টি অফিস (TMC) করার জন্য তাঁদের বাড়িটি ভাড়া নেয়। মাসে মাসে ভাড়া দেওয়ার কথা থাকলেও এক টাকাও ভাড়া দেওয়া হয়নি। বারবার বাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও উল্টে ভয় দেখিয়ে বাড়িটি দখল করে রাখা হয় বলে অভিযোগ।

আরও খবর : মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী

পরিবারের দাবি, তৃণমূলের (TMC) প্রভাবের কারণে এতদিন তাঁরা প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি। রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তাঁরা বিজেপির দ্বারস্থ হন। এরপর বিজেপি নেতৃত্ব এলাকায় গিয়ে তালা ভেঙে বাড়িটি দখলমুক্ত করে মালিকের হাতে তুলে দেয়। বাড়ির মালিক বলেন, “আমরা বহুবার বাড়ি ফেরত চেয়েছি। কিন্তু ভয় দেখানো হত। শেষ পর্যন্ত বিজেপির কাছে আবেদন করি। ওরাই আমাদের পাশে দাঁড়িয়েছে।”

ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। বিজেপির (BJP) দাবি, “তৃণমূল শুধু দুর্নীতিই করেনি, সাধারণ মানুষের বাড়িঘরও জোর করে দখল করে পার্টি অফিস চালিয়েছে। এখন মানুষ ভয় কাটিয়ে সামনে আসছে। বিজেপি অন্যায়ের বিরুদ্ধে লড়বে। এখন ভয় আউট, ভরসা ইন।” এই ঘটনাকে ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot