Saturday, July 18, 2026
HomeScrollমুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের পদক্ষেপ, হুমায়ুন কবীরের সভার দুই আয়োজক...
Humayun Kabir

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের পদক্ষেপ, হুমায়ুন কবীরের সভার দুই আয়োজক গ্রেফতার

গত ২৬ জুন রেজিনগরের কাশীপুর এলাকায় ওই রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল

মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করল পুলিশ। মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) বিতর্কিত জনসভার দুই আয়োজককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আমিনুল শেখ এবং গোলাম মোস্তাফা। মঙ্গলবার তাঁদের বহরমপুর জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২৬ জুন রেজিনগরের কাশীপুর এলাকায় ওই রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর এমন কিছু মন্তব্য করেন, যা ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। তাঁর বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিরোধীরা তীব্র সমালোচনায় সরব হয়।

আরও পড়ুন: আজ থেকেই কি জোরদার বর্ষার পালা? কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে ধসের আশঙ্কা

সোমবার বিধানসভায় বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, বিতর্কিত সভার সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধেই প্রথমে ব্যবস্থা নেওয়া হবে। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রেজিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে সভার দুই আয়োজককে গ্রেপ্তার করে।

তদন্তকারীদের দাবি, ধৃত গোলাম মোস্তাফাই সভার জন্য প্রশাসনের অনুমতি চেয়েছিলেন। অন্যদিকে, আমিনুল শেখও আয়োজনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ। পুলিশ গোটা ঘটনার নেপথ্য খতিয়ে দেখছে এবং প্রয়োজন হলে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানালেও শাসক-বিরোধী তরজাও জোরদার হয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot