Thursday, April 9, 2026
HomeScrollপ্রতি পরিবারে চাকরি থেকে বিনামূল্যে বিদ্যুৎ! ইস্তেহারে ১১ দফা প্রতিশ্রুতি বামেদের
CPIM Manifesto 2026

প্রতি পরিবারে চাকরি থেকে বিনামূল্যে বিদ্যুৎ! ইস্তেহারে ১১ দফা প্রতিশ্রুতি বামেদের

এই মুহূর্তে যে মহিলা ও যুবরা ভাতা পাচ্ছেন, তাঁদের সেই ভাতা বন্ধ হবে না, ইস্তেহারে প্রতিশ্রুতি বামেদের

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (Assembly Election 2026) সামনে রেখে নিজেদের ইস্তেহার (Manifesto) প্রকাশ করল বামফ্রন্ট (Left Front)। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে এই প্রকাশ করা হয় বামেদের প্রতিশ্রুতিনামা। মোট ১১ দফা প্রতিশ্রুতির মধ্যে সামাজিক ভাতা, কর্মসংস্থান, বিদ্যুৎ পরিষেবা এবং নারী সুরক্ষার মতো বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে।

ইস্তেহার প্রকাশ করে বিমান বসু (Biman Bose) কেন্দ্রীয় সরকার ও আরএসএস-এর বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ভাষা, ধর্ম ও বর্ণের ভিত্তিতে বিভাজন তৈরি করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বামপন্থীরাই একমাত্র বিকল্প। এছাড়া ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। শুধু মুসলিম নয়, হিন্দু ভোটারদের নামও কাটা হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান।

আরও পড়ুন: এক আসনে মনোনয়ন ২ বিজেপি প্রার্থীর! ভোটের আগেই গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে পদ্ম শিবির

  • চালু থাকবে ভাতা: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক ভাতা যে একটি বড় ইস্যু, তা কার্যত মেনে নিয়েছে বিরোধীরাও। তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তি এই ভাতা প্রকল্পগুলি ঘরে ঘরে পৌঁছে গেলেও এতদিন ধরে তা নিয়ে সমালোচনা করেছে বিজেপি ও বাম দলগুলি। তবে নির্বাচনের মুখে সেই অবস্থান অনেকটাই বদলেছে। বামফ্রন্ট তাদের ইস্তেহারে স্পষ্ট জানিয়েছে, বর্তমানে যে মহিলা ও যুবরা ভাতা পাচ্ছেন, তাঁদের সেই সুবিধা বন্ধ করা হবে না।
  • বিনামূল্যে বিদ্যুৎ: সবচেয়ে চমকপ্রদ প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। জানানো হয়েছে, যাঁরা আয়কর দেন না, তাঁদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এছাড়া ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ অর্ধেক দামে দেওয়ার কথাও বলা হয়েছে।
  • প্রতি পরিবারে চাকরি: কর্মসংস্থান নিয়েও ইস্তেহারে বড় প্রতিশ্রুতি দিয়েছে বামফ্রন্ট। প্রতিটি পরিবারের অন্তত একজনকে স্থায়ী চাকরি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ এবং প্রতি বছর স্বচ্ছভাবে এসএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
  • বার্ধক্য ভাতা বৃদ্ধি: প্রবীণদের জন্য বিশেষ প্রকল্পের কথাও উল্লেখ করা হয়েছে বামেদের ইস্তেহারে। বার্ধক্য ভাতা হিসেবে মাসে ৬ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া সমাজসেবা ও উৎপাদনমুখী কাজে যুবকদের যুক্ত করে ভাতা প্রদানের পরিকল্পনাও রয়েছে।
  • অভয়া বাহিনী গঠন: এছাড়াও নারী সুরক্ষাকে সামনে রেখে ‘অভয়া বাহিনী’ গঠনের কথাও বলা হয়েছে বামেদের ইস্তেহারে। ‘অভয়া’ আবেগকে কাজে লাগিয়ে মহিলাদের নিরাপত্তা জোরদার করার বার্তা দিয়েছে বামফ্রন্ট।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto