Homeরাজ্যগঙ্গাসাগরে কোটি টাকার সম্পত্তি নষ্ট, ক্ষোভপ্রকাশ স্থানীয়দের
Gangasagar

গঙ্গাসাগরে কোটি টাকার সম্পত্তি নষ্ট, ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

ইকো-টুরিজমের (Eco-Turism) বিকাশ এবং সৈকতের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে পরিবেশবান্ধব উন্নতমানের শাল কাঠ দিয়ে সম্পূর্ণ বাংলোটি নির্মাণ করা হয়।

ওয়েব ডেস্ক: ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রস্তুতি ও প্রশাসনিক বৈঠকের জন্য সাগরে পা রেখেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রীর অবস্থান ও প্রশাসনিক কাজের সুবিধার জন্য প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল একটি সুদৃশ্য শাল কাঠের বাংলো। কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং তীব্র সমুদ্র ভাঙনের জেরে সেই কটেজটি আজ সম্পূর্ণ বিলুপ্তির পথে।

ইকো-টুরিজমের (Eco-Turism) বিকাশ এবং সৈকতের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে পরিবেশবান্ধব উন্নতমানের শাল কাঠ দিয়ে সম্পূর্ণ বাংলোটি নির্মাণ করা হয়। কপিলমুনির আশ্রমে আসা পুণ্যার্থী ও স্থানীয়দের কাছে কটেজটি বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছিল। তবে দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে কটেজটির জৌলুস আগেই গত হয়েছে। বর্তমানে অবিরত সমুদ্র ভাঙনে বাংলোর চারপাশের মাটি ধসে পড়ছে, যার ফলে যে কোনও মুহূর্তে সমুদ্রের গর্ভে তলিয়ে যেতে পারে বাংলোটি।

আরও পড়ুন: দিনদুপুরেই আকাশ কালো, বজ্রবিদ্যুৎ সঙ্গী করে এল বৃষ্টি  

কোটি টাকার এই সরকারি সম্পত্তি চোখের সামনে নষ্ট হতে দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঐতিহ্যবাহী কটেজটি বাঁচাতে এবং সৈকত রক্ষায় অবিলম্বে স্থায়ী সমুদ্রবাঁধ ও সংস্কারের জোরালো দাবি উঠেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News