Tuesday, July 7, 2026
HomeScrollনাবালিকার ছবি দেখিয়ে প্রেমের ফাঁদ, লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ!
Fraud Case

নাবালিকার ছবি দেখিয়ে প্রেমের ফাঁদ, লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ!

ঘটনায় ইতিমধ্য অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার

ওয়েব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) মহেশতলা (Maheshtala) থানার মোল্লার গেট এলাকায় চাঞ্চল্যকর প্রতারণার (Fraud Case) ঘটনা সামনে এল। অভিযোগ, এক নাবালিকার ছবি ব্যবহার করে প্রেমের ভান করে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এক যুবকের কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

পরিবারের দাবি, অভিযুক্ত ওই নাবালিকার কাকিমাই এই প্রতারণার (Fraud Case) মূলচক্রী। তিনি নাবালিকার ছবি দেখিয়ে যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তার পর বিভিন্ন অজুহাতে প্রায় ১ লক্ষ ৭৩ হাজার টাকা হাতিয়ে নেন। দীর্ঘদিন ধরে এই প্রতারণা চললেও, বিষয়টি টের পাননি নাবালিকার পরিবারের অন্য সদস্যরা।

আরও খবর : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের

পরিস্থিতি সামনে আসে যুবকের মৃত্যুর পর। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হলে, মৃতের পরিবারের তরফে নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরতের দাবি জানানো হয়। তখনই পুরো ঘটনা প্রকাশ্যে আসে। এই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

এরপর নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত কাকিমার বিরুদ্ধে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com