Monday, June 15, 2026
HomeBig newsসুদীপকে চিটফান্ড-কটাক্ষ মহুয়ার! 'আমরাই ভুল ছিলাম', আফসোস মহুয়ার
Mahua Moitra

সুদীপকে চিটফান্ড-কটাক্ষ মহুয়ার! ‘আমরাই ভুল ছিলাম’, আফসোস মহুয়ার

রোজ ভ্যালি কেলেঙ্কারিতে জেল খেটেছিলেন, সুদীপকে খোঁচা মহুয়ার

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে হারার পর তৃণমূল কংগ্রেসে (TMC) এখন বেহাল দশা। অনেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আবার ঘাসফুল শিবিরের অনেক সাংসদ অন্য এক আঞ্চলিক দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এমন অবস্থায় এবার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে (Sudip Bandyopadhyay) কড়া ভাষায় আক্রমণ করলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন চিটফান্ড কেলেঙ্কারিতে সুদীপের গ্রেফতারির কথা।

মহুয়া (Mahua Moitra) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “দাদা সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনি ২০১৭ সালে গ্রেফতার হয়েছিলেন। রোজ ভ্যালি কেলেঙ্কারিতে জেল খেটেছিলেন। তখন অসুস্থতার ভান করেছিলেন এবং জেল থেকে হাসপাতালে যাওয়ার জন্য বিজেডি সরকারের সাহায্য নিয়েছিলেন। এখন আবার আপনি বিশ্বাসঘাতকতা করার জন্য দিল্লিতে উড়ে যেতে অসুস্থতার ভান করলেন! তাপস রায় এবং কুণাল ঘোষ আপনার ব্যাপারে ঠিকই বলেছিলেন। আমরাই ভুল ছিলাম!”

আরও খবর : ভ্যাপসা গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, সোমবার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

মূলত, চিটফান্ড সংস্থা রোজভ্যালির আর্থিক দুর্নীতি মামলায় ২০১৭ সালে গ্রেফতার হয়েছিলেন সুদীপ। তাঁকে গ্রেফতার করেছিল ইডি। নিয়ে যাওয়া হয়েছিল ওড়িশায়। যখন তাঁর বিচারপর্ব চলছিল সেই সময় তাঁকে ভুবনেস্বরের কারাবাসে রাখা হয়েছিল। এর পরে বেশ কিছুদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আর তা নিয়েই অবার খোঁচা দিলেন মহুয়া।

এদিকে বলে রাখা দরকার, পরিষদীয়, সংসদীয় দলে দ্বিধাবিভক্ত তৃণমূল। ‘বিদ্রোহী’ ২০ জন তৃণমূল সাংসদ রবিবার দিল্লিতে নিজেদের অবস্থান জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন। পাশাপাশি এনসিপিআই (NCPI) নামে এক দলে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন ‘বিদ্রোহীরা’। আর সম্ভবত সেই দলের নেতৃত্ব দিচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। তা নিয়ে তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মহুয়া।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO