Tuesday, July 21, 2026
HomeScrollঅমাবস্যার ভরা কোটালে মৌশুনী দ্বীপে নদীবাঁধে বড় ভাঙন, আতঙ্কে বাসিন্দারা
Mousuni Island

অমাবস্যার ভরা কোটালে মৌশুনী দ্বীপে নদীবাঁধে বড় ভাঙন, আতঙ্কে বাসিন্দারা

নদীবাঁধের প্রায় ১৫০ মিটার অংশ ভেঙে গিয়েছে

[h_news]

ওয়েব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নামখানা ব্লকের মৌশুনী দ্বীপে (Mousuni Island) অমাবস্যার ভরা কোটালের জেরে শুক্রবার সকালে নদীবাঁধে বড়সড় ভাঙন (Breach in the river embankment)। স্থানীয় সূত্রে খবর, বালিয়াড়ার ১৪ নম্বর সোয়াল এলাকার বটতলা নদীবাঁধের প্রায় ১৫০ মিটার অংশ ভেঙে গিয়েছে। ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই নদীবাঁধ দুর্বল অবস্থায় ছিল। বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও স্থায়ী সমাধানের জন্য কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অমাবস্যার ভরা কোটালের সময় নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত বাঁধের একটি বড় অংশ ভেঙে পড়ে।

বাসিন্দাদের আরও দাবি, অতীতে নদীবাঁধ সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হলেও বাস্তবে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়নি। ফলে প্রতি বছর জোয়ার-ভাটার সময় ভাঙনের আশঙ্কা থেকেই যায়। এবার সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হয়েছে বলে তাঁদের অভিযোগ।

আরও খবর : ড্রেন সংস্কারে নামল কেএমডিএ, অবৈধ দখল না সরালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী উমেশ রাইয়ের

স্থানীয় বাসিন্দা অজেদ ও বাবুসোনা বলেন, “প্রায় ১৫০ মিটার নদীবাঁধ ভেঙে গিয়েছে। আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। দ্রুত বাঁধ মেরামত না হলে যে কোনও সময় নদীর জল গ্রামে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। প্রশাসনের কাছে আমাদের আবেদন, অবিলম্বে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না হয়, তার জন্য একটি স্থায়ী ও শক্তপোক্ত নদীবাঁধ নির্মাণ করা প্রয়োজন।”

এলাকাবাসীর জানাচ্ছেন, অস্থায়ী মেরামতের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে টেকসই নদীবাঁধ নির্মাণই একমাত্র সমাধান। এখন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন মৌশুনী দ্বীপের (Mousuni Island) বাসিন্দারা।

দেখুন অন্য খবর :

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot