Sunday, March 29, 2026
HomeScroll'বিজেপির প্রার্থীও ঠিক করেন মমতা', দাবি তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের
Indranil Sen

‘বিজেপির প্রার্থীও ঠিক করেন মমতা’, দাবি তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের

বিজেপির প্রার্থী হতে গেলে দেখা হয় তিনি কতদিন তৃণমূল করেছেন, দাবি ইন্দ্রনীল সেনের

ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়ছে চন্দননগরে (Chandannagar)। জ্যোতির মোড়ে সভা করে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তাঁর দাবি, বিজেপির প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও নাকি প্রভাব রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

সভা মঞ্চ থেকে ইন্দ্রনীল সেন বলেন, “বিজেপির প্রার্থী হতে গেলে আগে দেখা হয় তিনি কতদিন তৃণমূল (TMC) করেছেন। কারও তিন বছর, কারও পাঁচ বছর এই অভিজ্ঞতাই নাকি যোগ্যতা।” তিনি উদাহরণ হিসেবে নীতীশ প্রামাণিক, অর্জুন সিং এবং শুভেন্দু অধিনাকারীর-র নাম উল্লেখ করে বলেন, তৃণমূল থেকেই উঠে গিয়েছেন তাঁরা, এরাই এখন বিজেপির প্রার্থী। তিনি আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেসের প্রভাব সব দলে রয়েছে। কে প্রার্থী হবেন, কে প্রার্থী হবেন, কে মুখ্যমন্ত্রী হবেন সবটাই ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদির (Narendra Modi)-র শাসনে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবার জন্য লাইনে দাঁড়াতে হয়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে লাইনে দাঁড়ালেই মিলছে ‘যুবশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মতো একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যায়। তিনি বলেছেন, ‘মমতার লাইনে প্রকল্প পায় সাধারণ মানুষ। আর মোদির লাইনে মানুষ হয়রান হয়।’

আরও খবর : ‘আমাকে মারার চক্রান্ত করছেন নাকি?’ শাহের ‘ব্যান্ডেজ’ কটাক্ষে আশঙ্কা মমতার

নিজের কাজের খতিয়ান তুলে ধরে ইন্দ্রনীল সেন (Indranil Sen) বলেন, প্রায় ২ লক্ষ ২০ হাজার ভোটারের জন্য তিনি যেভাবে কাজ করেছেন, ভবিষ্যতেও সেই ধারাই বজায় রাখবেন। তাঁর দাবি, চন্দননগরের উন্নয়ন আরও এগোবে। এছাড়াও সাম্প্রতিক রাজনৈতিক প্রবণতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এখন সাংসদ বা মন্ত্রীরা পদত্যাগ করে ভোটে দাঁড়াচ্ছেন। কিন্তু নরেন্দ্র মোদি যদি নিজে চন্দননগরে দাঁড়ান, তবুও জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

বিরোধীদের উদ্দেশে তিনি কটাক্ষ করে বলেন, “আমাদের প্রতিপক্ষ বিজেপি নয়। আমাদের প্রতিপক্ষ বামফ্রন্ট। সঙ্গে বলেছেন বাম আর রাম এক হলেও মমতাকে সরানো যাবে না। তিনি আরও বলেছেন, “তৃণমূল বাদে বাম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ, হুমায়ু কবিরের দল, মিম, নির্দল সবাই মিলে জোট করুন, তবুও মমতাকে এক ইঞ্চিও সরাতে পারবেন না।”

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot