Sunday, June 28, 2026
HomeScrollভয় নেই, পাশে আছি SIR নিয়ে আশ্বাসবাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee

ভয় নেই, পাশে আছি SIR নিয়ে আশ্বাসবাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর

মালদহ: মালদহের গাজোলের সভা থেকে SIR নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন,”আজকে আমি ভোট চাইতে আসিনি, আপনাদের মনের দুশ্চিন্তার কথা স্মরণ করে পাশে দাঁড়ানোর জন্য এসেছি। ভয় পাবেন না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করে তোপ মুখ্যমন্ত্রীর। অমিত শাহের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন মমতা।তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা হবে তার তিন মাস আগে চালাকি করে এটা করা হল।

এসআইআর (SIR) চালুর পর থেকেই রাজ্যের বড় অংশের মানুষের মনে দানা বাঁধছে অসমের মতো পশ্চিমবঙ্গেও কি তৈরি হবে ডিটেনশন ক্যাম্প (Detention Camps in Bengal)? ঠিক এই ভয়ের আবহেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার মালদহের গাজোলের সভা থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন,তাড়াহুড়ো করে এসআইআর চালু করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন মমতা। তাঁর কথায়, ‘‘এসআইআর করেছেন অমিত শাহ। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। তিন মাস পরেই নির্বাচন। উন্নয়নের কাজ বন্ধ করে, মানুষকে পরিষেবা না দিয়ে চুলকে ঘা করছেন। যে নাগরিক তাঁকে আবার প্রমাণ করতে হচ্ছে সে নাগরিক।

আরও পড়ুন: এই রায়ে আমি খুব খুশি, ৩২ হাজার চাকরি নিয়ে বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর

মমতা রাজ্যবাসীর উদ্দেশে বলেন, ‘‘এসআইআরে ফর্ম পূরণ করুন। নয়তো আপনাদের নাম কেটে দেবে। পরিযায়ী শ্রমিকদেরও বলছি ফর্ম পূরণ করতে। অন্য রাজ্যে কাজে থাকলে এখানের ভোটার লিস্টে নাম থাকলে কেটে দেবে।’’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘যতই চেষ্টা করো বাংলা দখল করা অসম্ভব। বিহার আলাদা, বাংলা আলাদা। মনে রেখো এসআইআর করে নিজের কবর খুঁড়লে বিজেপি। ভাবছেন গায়ের জোরে সব কিছু করবেন। জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন। কিন্তু মনে রাখবেন, মানুষই কিন্তু শেষ কথা বলে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।” রাজনৈতিক ভাবে ওদের সরিয়ে দিতে হবে। রাজ্যবাসীরে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না। আপনারা ভয় পাবেন না।’’

খসড়া তালিকা থেকে নাম বাদ পড়লেও সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। SIR সংক্রান্ত সমস্যা সমাধানে তৃণমূলের উদ্যোগে ‘মে আই হেল্প ইউ’ ডেস্ক-এর সাহায্য নেওয়ার পরামর্শও দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘কারও নাম বাদ পড়লে চিন্তা নেই। ১২ তারিখ থেকে শুরু হবে হেল্প ডেস্ক। শংসাপত্রের আবেদন করে না পেলে ওই ক্যাম্পে গিয়ে সংগ্রহ করে নিতে পারবেন। বাকি সহায়তাও পাবেন।’ কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে মমতা বলেন, ‘‘সবই তো দখল করছ। সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না। দখল কর কিন্তু গণতান্ত্রিক পথে। তবে জোর করে কিছু দখল করতে গেলে জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়।’’

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO