Monday, July 6, 2026
HomeScrollআকাশপথে 'বিভ্রাট' বিমান সফর বাতিল, সড়ক পথে প্রচারে যাবেন মমতা
Mamata Banerjee

আকাশপথে ‘বিভ্রাট’ বিমান সফর বাতিল, সড়ক পথে প্রচারে যাবেন মমতা

রাতে দুর্গাপুরে থাকবেন, শনিবার রানিগঞ্জে জনসভা মমতার

কলকাতা: আকাশপথে ‘বিভ্রাটে’র জেরে বাতিল মুখ্যমন্ত্রীর বিমান সফর।শুক্রবার বিকেলে সড়ক পথে অন্ডাল যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে আজ কোনও কর্মসূচি নেই। আগামিকাল জনসভা করবেন মমতা। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবারও চলবে দুর্যোগ। সেই কারণে বাতিল হল মুখ্যমন্ত্রীর বিমান সফর। পরিবর্তে শুক্রবার বিকেলে সড়ক পথে অন্ডাল যাবেন তিনি।

বৃহস্পতিবার বিকেলেই ঝড়বৃষ্টি হয় রাজ্যের একাধিক জেলায়। তার মাঝেই দুপুর ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে বিমানটির নামার কথা ছিল। কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর ঠিক আগেই কলকাতায়ও আচমকাই কালবৈশাখী শুরু হয়। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় দমদম বিমানবন্দর চত্বর। খারাপ আবহাওয়ার জেরে প্রায় দেড়ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটে বিমানটি। অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নামে বিমানটি। আজ, শুক্রবার বিকেলে বিমানে অন্ডাল যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু জানা যাচ্ছে, দুর্যোগের আশঙ্কায় বাতিল করা হয়েছে সেই বিমান সফর। বিকেলে সড়ক পথে অন্ডালে রওনা হবেন মুখ্যমন্ত্রী। রাতে সম্ভবত দুর্গাপুরে থাকবেন তিনি। শনিবার রানিগঞ্জে জনসভা করবেন তিনি।

আরও পড়ুন: বিকেলে ঝড়-বৃষ্টির তাণ্ডব, ১২ জেলায় জারি সতর্কতা!

সূত্রের খবর, আগের দিন খারাপ আবহাওয়ার কারণে বিমানে প্রায় দেড় ঘণ্টা চক্কর কাটার অভিজ্ঞতার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।হাওয়া অফিস সূত্রে খবর, আজ বিকেলে রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী। প্রবল ঝড়ের পাশাপাশি সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির। সেই কারণেই তিনি বিমানে যাবেন না। জানা গিয়েছে, আজকের নির্ধারিত কাজ দ্রুত শেষ হলে তিনি সড়কপথে রওনা দেবেন, সে ক্ষেত্রে বিকেল দুইটা থেকে আড়াইটার মধ্যে বেরোনোর সম্ভাবনা রয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT