HomeScrollখাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! চাঞ্চল্য জীবনতলায়
Jibantala

খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! চাঞ্চল্য জীবনতলায়

নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর

জীবনতলা : ভয়াবহ ঘটনা পূর্ব ক্যানিংয়ের (Canning) জীবনতলায় (Jibantala)। সেখানে এক নাবালিকাকে ধর্ষেণের (Rape) অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পুলিশের (Police) তরফে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম কওশাদ। সে পেশায় ভ্যান চালক। অভিযোগ, খাবারের প্রলোভন দিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ (Rape) করে অভিযুক্ত। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পরে নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও খবর : পঞ্চায়েত অফিসে দাদাগিরি, প্রধানকে হেনস্থা! সোনারপুরে হুলুস্থুল কাণ্ড

স্থানীয় সূত্রে খবর, ওই নাবালিকার পরিবারের সদস্যরা কাজের সূত্রে কলকাতায় প্রতিনিয়ত যাতায়াত করেন। অভিযোগ, সেই সুযোগে অভিযুক্ত কওশাদ ওই নাবালিকার বাড়িতে ঢুকতো। এর আগেও একাধিকবার এই কাজ করেছে সে। সেদিনও ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। পরে বাড়ির লোকজন আসলে তা দেখতে পায়। বিষয়টি জানতে পারে স্থানীয়রাও। এর পরেই তারা ওই যুবককে ধরে ফেলে। তার পরেই উত্তেজিত জনতা রোষের মুখে পড়ে অভিযুক্ত ওই যুবক।

ঘটনার পরেই অভিযুক্তকে একটি দোকানে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ি পুলিশ (Police) ঘটনাস্থলে আসে। এরপর ঘটনাস্থলে আসে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মন্ডল। তার পরেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় রয়েছে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ওই নাবালিকার পরিবারের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক অভিযুক্তকে। যাতে অন্যকেউ এই ধরণের ঘটনা না ঘটাতে পারে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News