Saturday, March 28, 2026
HomeScrollভোটার তালিকা থেকে পাঁচশোর বেশি নাম বাদ! বসিরহাটের সরূপনগরে অবরোধ- বিক্ষোভ
Basirhat

ভোটার তালিকা থেকে পাঁচশোর বেশি নাম বাদ! বসিরহাটের সরূপনগরে অবরোধ- বিক্ষোভ

কমিশনের বিরুদ্ধে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ

বসিরহাট-  ভোটার তালিকা (Voter List)  থেকে ৫০৮ জনের নাম বাদ। আতঙ্কে গোটা গ্রাম। কীভাবে মিলবে সমাধান? BLO, ERO, AERO কাছে কোন রকম সদুত্তর না পেয়ে রাস্তা অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ। বসিরহাট (Basirhat) দু নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর গ্রামের (Swarupnagar village) ১১ নম্বর বুথের ঘটনা। এই স্বরূপনগরে গ্রামের ১১ নম্বর বুথে মোট ১১৯৩ জন ভোটারের মধ্যে ৫০৮ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ।

নাম বাদ যাওয়ায় আতঙ্কে গোটা গ্রাম, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ। বাদ যাওয়া ভোটাররা সমস্যার সমাধান চেয়ে একাধিকবার BLO, ERO, AERO, BDO কাছে দ্বারস্থ হয় কোন রকম সদুত্তর না পেয়ে গ্রামবাসীরা স্বরূপনগর নগরকচুয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের দাবি, সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করেন তাদের নামও ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে কমিশন ষড়যন্ত্র করছে, অবিলম্বে নাম বাদ দেওয়া ভোটারদের নাম নথিভুক্ত করতে হবে।

আরও পড়ুন-  করিমপুরে নির্বাচনী প্রচারে তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী

উল্লেখ্য, বিধানসভা নির্বাচন জন্য এসআইআর প্রক্রিয়ার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এর পর সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে কার্য প্রণালী নিয়ে প্রথমে সোচ্চার হয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, এত কম সময়ের একটি এত বড় প্রক্রিয়া করা কীভাবে সম্ভব? এর পরেই কমিশন ও রাজ্যের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। এর মধ্যে অতিরিক্ত কাজের চাপের বিএলও হার্ট অ্যাটাকে মৃত্যু থেকে আত্মহত্যার ঘটনা সামনে আসে। সোচ্চার হন মুখ্যমন্ত্রী। কমিশনের বিরুদ্ধে হুঙ্কার দেন তিনি। এর পর নির্দিষ্ট সময়ের পার করে প্রথমে খসড়া তালিকা তার পর ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ পায়। সেখানে দেখা যায় প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বিচারাধীন। এই অবস্থায় আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এর পর ২৩ মার্চ গভীর রাতে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পায়। এই তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটারের নাম রয়েছে এবং এর মাধ্যমে প্রায় ১৩ লক্ষ ভোটার ডিলিট বা বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা মূলত ৬০ লক্ষ “আন্ডার অ্যাডজুডিকেশন” (বিচারধীন) ভোটারের মধ্যে থেকে যাচাই করা হয়েছে। এই এসআইআর প্রক্রিয়া থেকে কবে মুক্তি মিলবে, কমিশনের কাছে একটাই প্রশ্ন সাধারণ মানুষের।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot