Tuesday, August 11, 2026
HomeScrollস্ট্রং রুমের ছাদে রহস্যময় ব্যক্তি! চাঞ্চল্য ছড়াল বর্ধমানে
Burdwan

স্ট্রং রুমের ছাদে রহস্যময় ব্যক্তি! চাঞ্চল্য ছড়াল বর্ধমানে

সিসিটিভি বিকল, সময়ের গরমিল ঘিরেও শুরু হয়েছে তীব্র বিতর্ক

ওয়েব ডেস্ক : গভীর রাতে স্ট্রং রুমের (Strong Room) ছাদে রহস্যময় এক ব্যক্তির উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমানে (Burdwan)। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে শাসক-বিরোধী প্রায় সব রাজনৈতিক শিবির। ইউআইটি বিল্ডিংয়ে তৈরি স্ট্রং রুমের নিরাপত্তা, সিসিটিভি বিকল হওয়া এবং সময়ের গরমিল ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি (BJP) প্রার্থী সঞ্জয় দাস অভিযোগ করেছেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই স্ট্রং রুমে একাধিক অসঙ্গতি নজরে এসেছে। তাঁর দাবি, মাঝেমধ্যেই সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, গভীর রাতে ভবনের ছাদে কিছু লোকের ওঠানামা এবং হাতুড়ির শব্দও শোনা গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে ইভিএমের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে বলেই দাবি বিজেপি প্রার্থীর। পুরো ঘটনার ভিডিও নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন সঞ্জয় দাস।

আরও খবর : ডায়মন্ড হারবারে ভোট শুরু হতেই ইভিএম বিকল, ভোট না দিয়েই বাড়ির পথে ভোটাররা

অন্যদিকে, পূর্ব বর্ধমান (Burdwan) জেলা তৃণমূল (TMC) ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষও নজরদারি ব্যবস্থার ত্রুটি নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, সিসিটিভি মনিটরিংয়ের সময় বারবার ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি রেকর্ডিংয়ের সময় ভারতীয় সময়ের তুলনায় ১ থেকে ২ মিনিট এগিয়ে থাকছে বলেও দাবি তাঁর। এর ফলে ভবিষ্যতে কোনও ঘটনা ঘটলে তার সঠিক সময় নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

স্বরাজ ঘোষের আরও অভিযোগ, এত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় ২৪ ঘণ্টা টেকনিশিয়ান মোতায়েন থাকা প্রয়োজন হলেও বাস্তবে সেই ব্যবস্থা নেই। অভিযোগ, জানানোর পরও দ্রুত সমস্যা সমাধান করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি। এছাড়াও, গভীর রাতে স্ট্রং রুম সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের ঘোরাফেরা এবং অস্বাভাবিক শব্দ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে বারবার নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার আশ্বাসও দেওয়া হয়েছে, তবুও একের পর এক অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor